ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে ভৈরবে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে ভৈরবে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে ভৈরব শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মোটর শোডাউন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা দাবি করেন, "ফ্যাসিবাদী শেখ হাসিনার দল আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।"

মোটর শোডাউনে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন আহমেদসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে। তারা দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মোটর শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৩৭ এম


সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

পাবনার সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ৪টি স্টলে এ সংক্রান্ত বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রাফিউল ইসলাম ও অধ্যক্ষ নাদের হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান।

এর আগে পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য প্রথাগত কৃষিকে পিছে ফেলে আধুনিক, পুষ্টিসম্মত ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে স্লাইড উপস্থাপন করেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ ফের গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৪১ এম


নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ ফের গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

মো. সোহেল মিয়া, যিনি টাইগার সোহেল নামেও পরিচিত, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর থেকে গ্রেপ্তার করেন পুলিশ।

তার গ্রেপ্তারের খবর জানার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলার অভিযোগ রয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তিরা, যারা নাম প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের সমর্থনে যুবলীগ নেতা সোহেলের উত্থান ঘটেছিল। এই সময় তার নির্বাচিত হওয়ার প্রক্রিয়া জিনোদপুর বাজার কমিটির সভাপতির পদে ছিল।

এক সময়, তিনি এলাকার ভেতরে মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, এবং নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। তার নামে এলাকায় মাদকের গডফাদার বলেও পরিচিতি ছিল।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি জিনোদপুর ইউনিয়ন যুবলীগের ‘সভাপতি’ প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

এদিকে, রাতে স্থানীয় বাসিন্দারা মুঠোফোনে কালের কণ্ঠকে জানান যে, মাদকসহ নানা অপরাধের গডফাদার হিসেবে খ্যাত টাইগার সোহেল পুনরায় গ্রেপ্তার হওয়ায় গোটা এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসীরা তার বিরুদ্ধে সকল ধরনের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী, রাতের সময় কালের কণ্ঠকে জানিয়েছেন, মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেল একজন যুবলীগ নেতা এবং একটি চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতির মতো এমন নানা অপরাধের জন্য একাধিক মামলার অভিযোগ রয়েছে। তাকে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হবে।

এর আগে, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৪৫ এম


শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রামের মিরসরাই এলাকায় পুলিশের একটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩৪ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য এবং একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান ও তাঁর সঙ্গীয় ফোর্স বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

এই অভিযানের সময় একটি হায়েস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০) শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের সময় গাড়িটি আটক করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। জব্দকৃত গাড়ি এবং মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, চোরাচালান প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত ও মহাসড়ক ব্যবহার করে যারা অবৈধভাবে পণ্য পরিবহন করছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৪৬ এম


সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে ক্লাব এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।

ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

সভায় বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাবগুলোর ভূমিকা ও মাঠপর্যায়ে খেলাধুলার প্রসারে নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার সাহেদ হোসেন, ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান, মীর তাজুল ইসলাম, গোলাম ফারুক, মো. কামরুজ্জামান প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের এবং অ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%