০১:৪৬ এম
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে ক্লাব এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।
ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
সভায় বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাবগুলোর ভূমিকা ও মাঠপর্যায়ে খেলাধুলার প্রসারে নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার সাহেদ হোসেন, ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান, মীর তাজুল ইসলাম, গোলাম ফারুক, মো. কামরুজ্জামান প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের এবং অ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন