ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু


সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক’ একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালা আগামী ২৫ জুন শেষ হবে।

এবারের প্রশিক্ষণে সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমটি সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তন ও ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে সড়কের দুই পাশে ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মঙ্গলবার সকালে জেলায় আয়োজনকৃত এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। কর্মশালাটি পরিচালনা করছেন তাউসিফ আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন এবং তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের মোঃ আবুল কাশেম, জিএম মনিরুল ইসলাম মিনি, মো. আসাদুজ্জামান ও মো. আব্দুল বারী। উদ্বোধনী পর্বে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পিআইবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনের এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পূজামণ্ডপে ঘুরে ঘুরে খোঁজখবর, অনুদান দিলেন আবু তাহের তালুকদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াশালে মাদকবিরোধী র‍্যালি শেষে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৫৮ এম


ঘোড়াশালে মাদকবিরোধী র‍্যালি শেষে ককটেল বিস্ফোরণ

মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাদক ছাড়ুন, সুস্থ জীবন গড়ুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশের ঘোড়াশালে একটি মাদকবিরোধী সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে, ঘোড়াশাল পৌরসভার সচেতন জনগণের ব্যানারে, এ সভা ও র‍্যালির নেতৃত্বদান করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

ঘোড়াশাল বাজার ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এ মাদকবিরোধী র‍্যালি পৌর এলাকার নানা সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশালের ঘোড়াচত্বর এসে একটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

মাদকবিরোধী প্রোগ্রামে এলাকার নারীসহ স্থানীয় বিভিন্ন স্তরের লোকজন এবং সুশীল সমাজের ব্যক্তিরাও অংশ নেন।

এদিকে, মাদকবিরোধী মিছিল শেষ হওয়ার পর ঘোড়াশাল শুক্কুর মিয়ার হোটেলের সামনে শহীদ ময়েজউদ্দিন সেতুর ওপর থেকে দুইটি ককটেল ছোঁড়া হয় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে, অপরটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। পরে পুলিশ ওই অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরা যন্ত্রের হাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:০০ এম


নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরা যন্ত্রের হাট

বর্ষায় নতুন পানি আসার সাথে সাথে খাল-বিল, নদ-নদীতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির দেশীও প্রজাতি মাছের আনাগোনা। আর এসব মাছ ধরার জন্য চাই বা দুয়ারীর অথবা খাদোইন ব্যবহার করা হয়।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান ও শ্রীরামকাঠি বাজারে জমে উঠেছে এসব মাছ ধরার চাই এর হাট। সপ্তাহে দুদিন এই সকল বাজারে হাজার হাজার মাছ ধরার চাই খুচড়া ও পাইকারী দরে বিক্রী হয়ে থাকে।

জানা গেছে, নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার চাই ও দুয়ারি তৈরীর সংঙ্গে জড়িত। বছরের বর্ষা মৌসুমের ৬ মাস তারা এ মাছ ধরার যন্ত্র তৈরির কাজে ব্যস্ত থাকেন।

তল্লা ও কালী জিরা বাশঁ দিয়ে এ চাই তৈরি করা হয়। একটি বাশঁ দিয়ে ৭ থেকে ৮টি চাই তৈরি করা সম্ভব। তবে একজন কারিগর একদিনে ৫ থেকে ৬ টির বেশি চাই তৈরি করতে পারে না। বাজারে এক কুড়ি চাই ৩০০০ হাজার টাকা থেকে ৪০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রী হয়ে থাকে। এ ছাড়া এক পিস চাই ১৩০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এসব চাই তৈরির জন্য একটি বাশঁ কেনেন ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

চাই তৈরির কারিগর সুদেব বৈরাগী জানান, তার পরিবারের সবাই মিলে বর্ষা মৌসুমের ৬ মাস চাই তৈরির কাজ করেন। বাশঁ কেনা থেকে শুরু করে সম্মপূর্ণ চাই তৈরি করতে যে কষ্ট আর খরচ হয়, সে তুলনায় লাভ বেশি হয় না। তবে এ শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে রয়েছে।

এদিকে উপজেলা মৎস্য অফিস বলেন, ‘মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রতিটি মাছের পেটেই ডিম থাকে। এই মা মাছ না ধরার জন্য জেলেদের বিভিন্ন প্রকার সচেতননতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাছ শিকারে জেলেরা বিভিন্ন ধরনের যন্ত্র বা জাল ব্যবহার করেন। এগুলো দমনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাঝে মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:০২ এম


নারী মাদক কারবারীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

প্রকাশ্যে মাদক বিক্রির খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন এবং লামিয়া আক্তার (১৯) নামে এক নারী মাদক কারবারীকে হাতেনাতে আটক করেছেন, এরপর পুলিশে দিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতাল থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারী লামিয়া উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারীর মেয়ে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে তারা টরকী বাসষ্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এরই মধ্যে তারা জানতে পারেন যে, বাসষ্ট্যান্ড সংলগ্ন চাতালের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। তখন থানা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে মাদকের আস্তানায় হানা দেয়া হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেখামাত্র মাদক ক্রেতারা খালে লাফিয়ে পড়ে পালিয়ে গেছে, তবে এক নারী মাদক কারবারিকে ২১ পুড়িয়া গাঁজাসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ছাত্রদল নেতাদের বরাত দিয়ে জানা যায়, ওই মাদক স্পটে হানা দেওয়ার পরপরই স্থানীয় একটি শক্তিশালী মাদক চক্র এসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালাতে শুরু করে। পরবর্তীতে ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে মাদক চক্রটি সেখান থেকে পালানোর মাধ্যমে রক্ষা পায়।

তবে আটক হওয়া লামিয়া আক্তার জানিয়েছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং চাতালের পাশে তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন।

গৌরনদী মডেল থানার এসআই সৌমেন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটককৃত লামিয়ার কাছ থেকে ২১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তবাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ–চীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:১৩ এম


মুক্তবাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ–চীন

চীন বাংলাদেশকে শতভাগ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে। তবে, এই সুবিধা পাওয়ার পরও দেশটিতে পণ্য রপ্তানি বৃদ্ধি পায়নি। দুই দেশের মধ্যে প্রতি বছর প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যের মধ্যে ১৯ বিলিয়ন ডলারই চীনের অনুকূলে রয়েছে; বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও কম রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে দ্বিপক্ষীয় বাণিজ্যে এই বৈষম্য কমানোর বিষয়ে গুরুত্বারোপ করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্রগুলো জানাচ্ছে, প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি এবং প্রযুক্তি সহযোগিতাসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের স্বাক্ষর গ্রহণ করা হতে পারে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্যঘাটতি কমানো, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা এবং বড় উন্নয়ন প্রকল্পগুলোতে চীনা অর্থায়ন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পে অর্থায়নের বিষয়টি এত গুরুত্ব পাচ্ছে যে, বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে সহজ শর্তে অর্থায়নের জন্য চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা করা হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) গুরুত্বও রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চীন বাংলাদেশকে শতভাগ পণ্যে শুল্ক সুবিধা দিচ্ছে। এলডিসি উত্তরণের পরে এই সুবিধা আর পাওয়া যাবে না।

এটি কারণেই মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মকর্তারা জানিয়েছেন, এফটিএ চুক্তির জন্য দুই দেশের মধ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষরের জন্য 'ভৌত বা প্রত্যক্ষ আলোচনা' শুরুর অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

কৃষিপণ্য রপ্তানিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে: চীনে কৃষিপণ্য, বিশেষ করে আম এবং কাঁঠাল রপ্তানির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি বাংলাদেশী তাজা আম আমদানির ফাইটোস্যানিটারি (উদ্ভিদ স্বাস্থ্য বিষয়ক) প্রয়োজনীয়তা অনুমোদন দিয়েছে। এ সফরে এ-সংক্রান্ত দ্বিপক্ষীয় প্রোটোকল চূড়ান্ত ও কার্যকর হতে পারে। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাংলাদেশের কৃষি খাতের জন্য এ সফরের বড় অর্জন হতে পারে চীনের বিশাল বাজারে আম ও কাঁঠাল রপ্তানির প্রটোকল স্বাক্ষর।

বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো আলোচনায় আসবে: প্রধানমন্ত্রীর সফরে পণ্য রপ্তানির পাশাপাশি সেবা খাতে চীনের বিনিয়োগ বৃদ্ধি করে বাণিজ্যঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর জন্য সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় একটি ইকোনমিক জোনের অনুমোদন দিয়েছে সরকার। মোংলায় নতুন আরেকটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হতে পারে। ডিজিটাল অর্থনীতি এবং তথ্য-প্রযুক্তিতে দ্বিপক্ষীয় বিনিয়োগ জোরদার করার জন্য একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। দুই দেশের মুদ্রা বিনিময় সহজ করতে বাংলাদেশে চীনের ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবসহ ‘বাংলাদেশ ব্যাংক’ এবং চীনের ‘ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন’-এর মধ্যে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এ ছাড়া অবকাঠামো খাতে সহায়তা হিসেবে মোংলা পোর্টের আধুনিকায়ন ও সংস্কারের জন্য একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের জন্য চূড়ান্ত হয়েছে। চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর সংস্কার এবং নবম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে লেটার অব এক্সচেঞ্জ বিনিময় হতে পারে। তিস্তা মহাপরিকল্পনা এবং সমন্বিত নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এউও)-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। এর সঙ্গে ব্রিকস ও আরসিইপি জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে চীনের সমর্থন চাওয়া হবে।

বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চীন আমাদের শতভাগ শুল্ক সুবিধার মাধ্যমে যে সুযোগটি দিয়েছে তা কাজে লাগানো সম্ভব হয়নি। এখন এই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আমরা ‘মেইড ইন বাংলাদেশ’ নামে একটি ব্র্যান্ড হিসেবে চীনে পরিচিত হতে চাই।

এই লক্ষ্যকে সামনে রেখে, প্রধানমন্ত্রীর সফরের কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব বিসিসিসিআইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে চীনের বিভিন্ন শহরে ৩০টি আউটলেট স্থাপন, যেখানে বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিক্রি হবে; টেকনোলজি ট্রান্সফার: চীনা প্রযুক্তি বিষয়ে বাংলাদেশিদের দক্ষতা বৃদ্ধির জন্য ২০টি পলিটেকনিক স্কুল স্থাপন; এবং বাংলাদেশে একটি ব্যাংক স্থাপনের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে দুই দেশের মুদ্রা বিনিময়ের পাশাপাশি বাণিজ্যিক এলসি করার সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%