০৪:৫৭ পি.এম
যুদ্ধবিরতি লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, "দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।"
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টার পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে লিখেছেন।
"হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ", "নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি", "ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ", "তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ" এবং "লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা" এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন হিসেবে গালিবাফ অভিহিত করেছেন।
আরও পড়ুন: ট্রাম্পের ওপর ভরসা করে সুরক্ষা মিলছে না: কঠোর বাস্তবতার মুখোমুখি সউদী আরব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন