ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মানবপাচার রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ ও ভিয়েতনাম


মানবপাচার রোধে একত্রে কাজ করবে বাংলাদেশ ও ভিয়েতনাম

বাংলাদেশ এবং ভিয়েতনামের দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে এই বৈঠক দু'পক্ষের মধ্যে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, ভিয়েতনাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জননিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লং।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকের প্রধান উদ্দেশ্য ছিল উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের বিষয়টি নিশ্চিত করা।

গত জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির ১৪তম জাতীয় কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন নেতৃত্ব আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। এই বিষয়টি বৈঠকের শুরুতে ভিয়েতনাম সরকারকে সালাহউদ্দিন আহমদ আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার ভিয়েতনামের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক স্তরে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ককে আরও গতিশীল করতে আগ্রহী।

১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ভিয়েতনামের সঙ্গেও তার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও বহুমুখী অংশীদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

আরও পড়ুন: নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ১৫

সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ভিয়েতনামে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভিসা জটিলতা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন বিষয়ে ভিয়েতনাম সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।

তিনি বাংলাদেশি প্রকৃত পর্যটক, ব্যবসায়ী, বৈধ কর্মজীবী এবং পারিবারিক ভিসাপ্রত্যাশী নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও শিথিল করার অনুরোধ জানান।

আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, মানবপাচার, মাদক চোরাচালান ও আন্তঃদেশীয় অপরাধ দমনে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার করা প্রয়োজন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

এতদ্বারা দ্বিপাক্ষিক বাণিজ্য ১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে বলেও মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে 'প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট' (পিটিএ) স্বাক্ষরিত হবে। এতে দ্রুতই বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী ভিয়েতনাম সরকারকে ধন্যবাদ জানান কারণ তারা বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে এবং তিনি আন্তর্জাতিক মানের বাংলাদেশি ওষুধ সাশ্রয়ী মূল্যে আমদানির অনুরোধ করেন।

একইসঙ্গে বাংলাদেশের আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের সুবিধা নিয়ে ভিয়েতনামের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আসিয়ান-এ বাংলাদেশের 'সেক্টরাল ডায়ালগ পার্টনার' হওয়া এবং আরসিইপি-এর সদস্যপদ প্রাপ্তিতে ভিয়েতনামের জোরালো সমর্থন প্রত্যাশা করেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

ভিয়েতনাম পক্ষ বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫. ফরিদপুরে তহবিলের নামে চাঁদাবাজির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


৫. ফরিদপুরে তহবিলের নামে চাঁদাবাজির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা

 

ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে পুলিশ ফরিদপুর কোতোয়ালি থানা থেকে চারজনকে আটক করেছে। অভিযোগ উঠেছে যে, তারা গত দুই সপ্তাহ ধরে মহাসড়কে পরিবহন থামিয়ে নিয়মিত টাকা সংগ্রহ করছিলেন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার আগে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। পরে কোতোয়ালি থানায় জিজ্ঞাসাবাদের জন্য সেগুলো নেওয়া হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের জিম্মায় দেওয়া হয়েছে, এবং তারা শ্রমিক ইউনিয়নের সদস্য বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান।

আটক ব্যক্তিরা হলেন মো. ফরহাদ হোসেন, মো. দিলু মিয়া, মো. জুলফিকার ও মো. মতি শেখ। তারা সদর উপজেলার বাসিন্দা এবং শ্রমিক ইউনিয়নের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত কয়েক দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বৃদ্ধি করে। এর ফলে মঙ্গলবার অভিযানের মাধ্যমে আটক চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, প্রতিটি বাস থেকে নির্দিষ্ট হারে অর্থ আদায় করা হচ্ছে। পরে জানা যায়, আটক ব্যক্তিরা শ্রমিক ইউনিয়নের সদস্য। সংগঠনটি শ্রমিকদের কল্যাণে কাজ করে এবং তাদের তহবিলে অর্থ জমা দেওয়া হয়। বুধবার (৮ জুলাই) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানান, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরিবহন থেকে টাকা উত্তোলনের সময় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে জানতে পারি চাঁদা আদায়কারীরা শ্রমিক ইউনিয়নের সদস্য। নিহত-আহত শ্রমিকদের কল্যাণে সংগঠনটি কাজ করে বলে জানা গেছে। পরবর্তীতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের জিম্মায় তাদের চারজনকে দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার স্পেশাল ড্রাইভ : আসল ডিবির হাতে সন্ত্রাসী, ছিনতাইকারী, ভুয়া ডিবি সুমন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


নওগাঁ জেলা গোয়েন্দা শাখার স্পেশাল ড্রাইভ : আসল ডিবির হাতে সন্ত্রাসী, ছিনতাইকারী, ভুয়া ডিবি সুমন গ্রেফতার

আজ আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার অফিসে (পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম) এর কাছে এক ভুক্তভোগী এসে জানান যে, তার বলিহার বাজারে ঔষধের দোকান আছে। গত ০২/০৭/২০২৬ তারিখে দুপুর বেলা তার দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে দুবলহাটি বাজারে তার ভাগিনার হাসের খামের দিকে রওনা হয়। পথিমধ্যে ইন্টিতলা মোড় পার হয়ে ২০০ গজ এগিয়ে গেলে মোটর সাইকেল করে দুইজন ব্যাক্তি ভুক্তভোগী ভোগির মোটর সাইকেল থামায়। ভুক্তভোগী কে মার ধর করে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর কথা শুনে পুলিশ সুপার দ্রুত তাকে মামলা দায়ের করার পরামর্শ দেন সেই সাথে ভিকটিম কে জেলা গোয়েন্দা শাখায় প্রেরণ করেন। একই সাথে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে দ্রুত আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা বিশেষ টীম তথ্য প্রযুক্তি ও তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দলনেতা ও সন্ত্রাসী ভুয়া ডিবি সুমন কে গ্রেফতার করে। সুমন নামধারী এই সন্ত্রাসী নিজেকে ডিবি সুমন নামের সবার কাছে পরিচয় দেয়। এবং সে বলে জানিস আমি একজন ডিবিকে মেরেছি, সেজন্য আমার নাম ডিবি সুমন।

গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখায় সন্ত্রাসী সুমনকে ব্যাপক জিজ্ঞাসা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি সুমন ঘটনার সত্যতা স্বীকার করেন। ভুয়া ডিবি সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা, দস্যুতার মামলা, মারামারির মামলা, মাদক মামলা সহ প্রায় দশটি মামলা আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫১

গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে ২৫১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১২ জন, রংপুর বিভাগে দুই জন, বরিশাল বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে দুই জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ৬৬০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং চলতি বছরে মোট ৬ হাজার ৮৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত ইতোমধ্যে মোট সাত হাজার ৫৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু ঘটেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মাঝে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনার অবতারণা ঘটেছে। এ সময় নৌকায় উপস্থিত থাকা যাত্রীদের তিনটি মোবাইল, নৌকার সোলার প্যানেলের ব্যাটারি এবং নগদ টাকা ডাকাতরা লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সুইজগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নৌকায় থাকা শিশুটির দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশে রওনা দেন।

তিনি জানালেন, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে। ডাকাতদলকে অনেক অনুরোধ জানালেও তারা নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে তা উপেক্ষা করে এবং যাদের কাছে যা ছিল তা তারা ছিনিয়ে নিয়ে যায়।

নৌকার মাঝি রতন মিয়া এই বিষয়ে বলেন, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারি এবং প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান মন্তব্য করেছেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখবেন।

চামড়াঘাট নৌপুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে বর্তমানে পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%