ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন নাগরিকদের ৬৯ শতাংশ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট


মার্কিন নাগরিকদের ৬৯ শতাংশ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। নতুন একটি জনমত জরিপে প্রকাশিত তথ্য অনুযায়ী, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে সন্তুষ্ট মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রয়টার্স/ইপসোস জরিপে এ তথ্য উঠে এসেছে। চার দিনব্যাপী পরিচালিত এই জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থন দুই সপ্তাহ আগের তুলনায় ১ শতাংশ কমেছে। তার দুই মেয়াদের যেকোনো সময়ের তুলনায় এই সমর্থন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, আজ কংগ্রেস নির্বাচন হলে তারা কোন দলের প্রতি ভোট দেবেন। এ প্রশ্নের উত্তরে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন জানিয়েছেন। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১২ শতাংশীয় পয়েন্টে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন: দাম্মামে বিমানবন্দরে হামলা, আহত দুই বাংলাদেশি প্রবাসী

দুই সপ্তাহ আগে একই জরিপে ডেমোক্র্যাটরা ৪৪ শতাংশ এবং রিপাবলিকানরা ৩৭ শতাংশ সমর্থন পেয়েছিলেন। সে সময় ব্যবধান ছিল ৭ শতাংশ। নতুন এই জরিপের ফল ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নেয়ার আশা জোরদার করতে পারে। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।

জরিপ অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমার পেছনে নারী ভোটারদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জরিপে ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ। পুরুষ ভোটারদের মধ্যেও ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন, তবে ব্যবধান তুলনামূলক কম।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে, যার চাপ পড়েছে সাধারণ মানুষের বাজেটে।

অর্থনীতি সামলানোর ক্ষেত্রেও ট্রাম্পের ওপর অসন্তোষ বাড়ছে। জরিপে অংশ নেয়া ৬৮ শতাংশ মার্কিন নাগরিক অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তোষ জানিয়েছেন। তাদের মধ্যে রিপাবলিকান রয়েছেন ৩৭ শতাংশ।

আরও পড়ুন: সৌদীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা হুথিদের

অর্থনীতি পরিচালনায় কোন দল বেশি দক্ষ—এমন প্রশ্নে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। রিপাবলিকানদের সমর্থন করেছেন ৩৩ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৭৯ জন।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন: জার্মানিতে ফ্রান্সের আদলে শিক্ষার্থীদের বড় গণবিক্ষোভের প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

শেরপুর সদর উপজেলার মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে, চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামলার অন্য দুই আসামি এখনও পলাতক রয়েছে। গ্রেফতার হওয়া লাভলু মিয়া (৪৯) ওই এলাকার জয়তুল্লাহর পুত্র।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এজন্য সাইফুলের পরিবারের কাছ থেকে তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন।

সাইফুলকে সৌদি আরবে পাঠানোর পর, প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সাইফুলের পরিবার লাভলুর সঙ্গে যোগাযোগ করলে, লাভলু তাদের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন। সেই টাকা না দেয়ায় লাভলুর সহযোগীরা সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন।

এ ঘটনায়, ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার বাকি দুই আসামি এখনও পলাতক রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ এম


প্রধানমন্ত্রী তিন বিভাগ রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে একই দিন রাতেই তিনি ঢাকা ফিরবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান।

সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

এদিন উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হবে। সূত্র বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫২ এম


নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ১৮

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সংঘটিত একটি মর্মান্তিক দুর্ঘটনায় আরপি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এবং বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তবে হতাহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আরপি পরিবহনের বাসটি বরিশাল থেকে আসছিল এবং বিপরীত দিক থেকে ট্রাকটি চলছিল। ভোরের দিকে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু ঘটে এবং পরে আরও পাঁচজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন কতগুলো ডিম খাওয়া নিরাপদ?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


প্রতিদিন কতগুলো ডিম খাওয়া নিরাপদ?

ডিম সকালের খাবারের মধ্যে একটি জনপ্রিয় পছন্দ। এটি সহজে প্রস্তুত করা যায়, খরচ সাশ্রয়ী এবং এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। ডিম সেদ্ধ, ভাজা বা অমলেট হিসেবে খাওয়া যেতে পারে। ডিমের উচ্চমানের প্রোটিন পেশি গঠন এবং ক্ষতিগ্রস্ত পেশি মেরামতে সহায়তা করে। এছাড়াও, এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ রয়েছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা, চোখের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে। যারা নিয়মিত ব্যায়াম করেন বা খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়াতে চান, তাদের জন্য ডিম একটি আদর্শ খাবার হতে পারে। তবে একটি সাধারণ প্রশ্ন হচ্ছে, প্রতিদিন কতগুলো ডিম খাওয়া নিরাপদ? চলুন জেনে নিই—

দিনে কতগুলো ডিম খাওয়া যায়?

অনেক সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি আস্ত ডিম খাওয়া সুষম খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। কিছু ক্ষেত্রে, কারও খাদ্যাভ্যাস, স্বাস্থ্যের অবস্থা এবং পুষ্টির চাহিদার ওপর নির্ভর করে এর চেয়ে বেশি ডিম খাওয়াও উপযুক্ত হতে পারে। সবার জন্য প্রযোজ্য এমন নির্দিষ্ট সীমা নেই।

ডিমের কুসুমে খাদ্যগত কোলেস্টেরল বিদ্যমান। তবে খাবারের মাধ্যমে গ্রহণ করা কোলেস্টেরল সবার রক্তে কোলেস্টেরলের মাত্রায় একইভাবে প্রভাব ফেলে না। অন্যদিকে, সামগ্রিক খাদ্যতালিকায় থাকা স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে।

অতএব, শুধুমাত্র কতগুলো ডিম খাচ্ছেন, সেটির ওপর গুরুত্ব না দিয়ে ডিমের সঙ্গে আর কী কী খাবার খাচ্ছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি।

উচ্চমানের প্রোটিন সরবরাহ করে

ডিমে নয়টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। তাই এটি সম্পূর্ণ প্রোটিনের একটি ভালো উৎস। প্রোটিন পেশি গঠন ও মেরামতে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

ডিমের কুসুমে কোলিন নামের একটি পুষ্টি উপাদান রয়েছে, যা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম, স্মৃতিশক্তি এবং স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশের জন্যও কোলিন বিশেষভাবে প্রয়োজনীয়।

চোখের স্বাস্থ্য ভালো রাখে

ডিমে লুটেইন ও জিয়াজ্যানথিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই উপাদানগুলো চোখের রেটিনায় জমা হয় এবং চোখকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি সুস্থ রাখতেও এগুলো ভূমিকা রাখতে পারে।

প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে

ডিমে ভিটামিন বি১২, ভিটামিন ডি, ভিটামিন এ-সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এগুলো শক্তি উৎপাদন, হাড়ের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

বেশি ডিম খেলে কি কোলেস্টেরল বেড়ে যায়?

ডিমের কুসুমে কোলেস্টেরল থাকার কারণে হৃদযন্ত্রের ওপর এর প্রভাব নিয়ে অনেকের উদ্বেগ রয়েছে। তবে গবেষণা অনুযায়ী, ডিম খাওয়া এবং হৃদরোগের ঝুঁকির মধ্যে সম্পর্ক বেশ জটিল।

অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে পরিমিত পরিমাণে ডিম খাওয়া সুষম খাদ্যাভ্যাসের সঙ্গে মানানসই হতে পারে। তবে কিছু মানুষের ক্ষেত্রে খাবার থেকে গ্রহণ করা কোলেস্টেরল রক্তে কোলেস্টেরলের মাত্রা তুলনামূলক বেশি বাড়িয়ে দিতে পারে।

যাদের LDL কোলেস্টেরল বেশি, পারিবারিকভাবে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে বা হৃদরোগের ঝুঁকি বেশি, তাদের ডিম খাওয়ার পরিমাণের বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত।

ডিমের সাদা অংশ প্রোটিনের একটি চমৎকার উৎস। এতে ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ খুবই কম। যারা ক্যালরি বা খাদ্যগত ফ্যাটের পরিমাণ সীমিত রেখে প্রোটিন গ্রহণ বাড়াতে চান, তাদের জন্য ডিমের সাদা অংশ উপকারী হতে পারে।

তবে কুসুম বাদ দিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও বাদ পড়ে যায়। এর মধ্যে রয়েছে কোলিন, ভিটামিন ডি এবং লুটেইন।

পুরো ডিমে সাদা অংশের তুলনায় বেশি ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই আপনি যদি সুস্থ থাকেন এবং বিশেষ কোনো খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ না থাকে, তাহলে ডিমের কুসুম এড়িয়ে চলার প্রয়োজন নেই।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%