মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১১ পি.এম
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬ : ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেছেন, শুধু উচ্চ শুল্ক ও প্রশাসনিক ব্যবস্থা দিয়ে শিল্পকে রক্ষা করা যায় না। এর পাশাপাশি উৎপাদনশীলতা, প্রতিযোগিতা সক্ষমতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত করার প্রয়াস থাকতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীতে ‘বাংলাদেশের বাণিজ্যনীতি এক সন্ধিক্ষণে : জাতীয় শুল্কনীতি, এলডিসি উত্তরণ এবং পরবর্তী প্রজন্মের বাণিজ্য চুক্তির প্রমাণভিত্তিক বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
মো. ফজলুল হক বলেন, নির্ভরযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো এবং অর্থায়নের সুযোগ এখনও গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে। বাংলাদেশ যখন এলডিসি উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে, তখন নীতিনির্ধারকদের বেসরকারি খাত, বিশেষত এসএমইদের সঙ্গে অর্থবহ পরামর্শ নিশ্চিত করতে হবে।
পিআরআই-এর চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ম্যাক্রোইকোনমিক্স, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগের সিনিয়র ইকোনমিস্ট ড. নোরা ডিহেল।
কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি ও পূবালী জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরান টি. রহমান এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
কর্মশালায় নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুই যুগ আগে কিশোরগঞ্জে এক দোকানে ডাকাতির পর দুই জনকে হত্যার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি নুর মোহাম্মদকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামির বয়স ১০৪ বছর বলে দাবি করেছেন তার আইনজীবী।
দুই যুগ আগে কিশোরগঞ্জে এক দোকানে ডাকাতির পর দুই জনকে হত্যার মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আসামি নুর মোহাম্মদকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামির বয়স ১০৪ বছর বলে দাবি করেছেন তার আইনজীবী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চান তিনি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান। তিনি বলেন, অসুস্থ বিবেচনায় নিজ খরচে পরিবহনে করে কারাগারে যাওয়ার আবেদন করেন। তবে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের বড় বাজার এলাকায় দোকান মালিক মো. ফেরদৌসের দোকানে ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে ডাকাতি করতে গিয়ে মোশাররফ হোসেন ও আ. কবিরকে হত্যা করা হয়। দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
এ ঘটনায় ফেরদৌস কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে মামলাটি বিচারের জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০০৩ সালের ১৬ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ রায় ঘোষণা করেন। রায়ে হাবিবুর রহমান হাবিব, শাহ আলম, মইন উদ্দিন ওরফে মঈন উদ্দিন, নুর মোহাম্মদ, আলম, দিলু ওরফে দেলোয়ার হোসেন, শুকুর আলী ও আলতু মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
জসিম, সিদ্দিক, আমির চান, কবির ও বজলুর রহমানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের কারাদণ্ডও দেয়া হয় তাদের। তবে মামলার বিচার চলাকালে হারিছ মিয়া মারা যান। পরে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত আলমের মৃত্যুদণ্ড বহাল রাখেন। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। নুর মোহাম্মদের ১০ বছরের সাজা হয়।
আজ বিচারিক আদালতে আত্মসমর্পন করে আপিলের শর্তে জামিন চান নুর মোহাম্মদ। তারপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়সাল আহমেদ। শুনানিতে তিনি বলেন, তার বয়স ১০৪ বছর। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। তাকে নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবন করতে হয়। তিনি জটিল রোগে আক্রান্ত। স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আপিলের শর্তে জামিন প্রার্থনা করছি। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। পরে আদালত থেকে জামিন নিয়ে পলাতক হন। রায়ের সময় তিনি পলাতক ছিলেন।..
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৯ পোটলা গাঁজাসহ এক ব্যক্তিকে আটকের অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই জসিম উদ্দিন। তার নেতৃত্বে এএসআই আলতাফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৩৯ পোটলা গাঁজাসহ মতিউর রহমান মোল্লাকে আটক করেন।
আটক মতিউর রহমান মোল্লা পশ্চিম চেঁচরী গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে।
অপর একটি অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। কাঠালিয়া থানার এসআই মোহনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এএসআই আলতাফসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
আটকরা হলেন, পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে অন্তর হাওলাদার এবং রবের ছেলে মো. জাহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাঠালিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের গণমানুষের আস্থাভাজন নেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা অসহায় মানুষের সহায়তায় আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি কাঠালিয়া উপজেলার ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ আউরা গ্রামে সাধারণ মানুষের সামাজিক ও মানবিক বিভিন্ন প্রয়োজনে তিনি ধারাবাহিকভাবে আর্থিক ও সামাজিক সাহায্য প্রদান করে যাচ্ছেন। এলাকার প্রান্তিক ও সুবিধাভোগী জনগণের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোকে তিনি সবসময় নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
এ বিষয়ে মুঠোফোনে মো. হাবিবুর রহমান সেলিম রেজা জানান, "সুদূর প্রবাসে থাকলেও আমার মন-প্রাণ সবসময় কাঠালিয়া-রাজাপুরের খেটে খাওয়া মানুষের পাশেই থাকে। সাধ্যানুযায়ী এলাকার মানুষের যেকোনো দরকারে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। জনগণের এই প্রীতি ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।"
তাঁর এই মানবিক ও সহযোগিতামূলক সামাজিক উদ্যোগে কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর এই নিঃস্বার্থ সহায়তা অনেক অসহায় ও দুস্থ পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ