ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাঠালিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক


কাঠালিয়ায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৯ পোটলা গাঁজাসহ এক ব্যক্তিকে আটকের অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই জসিম উদ্দিন। তার নেতৃত্বে এএসআই আলতাফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৩৯ পোটলা গাঁজাসহ মতিউর রহমান মোল্লাকে আটক করেন।

আটক মতিউর রহমান মোল্লা পশ্চিম চেঁচরী গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে।

আরও পড়ুন: টঙ্গীতে উদ্বোধন হলো সেকেন্ডারি ট্রান্সফার(এসটিএস) স্টেশন

অপর একটি অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। কাঠালিয়া থানার এসআই মোহনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে এএসআই আলতাফসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

আটকরা হলেন, পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে অন্তর হাওলাদার এবং রবের ছেলে মো. জাহিদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাঠালিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা

আন্তর্জাতিক ডেস্ক

​ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা

ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের গণমানুষের আস্থাভাজন নেতা ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা অসহায় মানুষের সহায়তায় আবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সম্প্রতি কাঠালিয়া উপজেলার ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ আউরা গ্রামে সাধারণ মানুষের সামাজিক ও মানবিক বিভিন্ন প্রয়োজনে তিনি ধারাবাহিকভাবে আর্থিক ও সামাজিক সাহায্য প্রদান করে যাচ্ছেন। এলাকার প্রান্তিক ও সুবিধাভোগী জনগণের যেকোনো সংকটে পাশে দাঁড়ানোকে তিনি সবসময় নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

এ বিষয়ে মুঠোফোনে মো. হাবিবুর রহমান সেলিম রেজা জানান, "সুদূর প্রবাসে থাকলেও আমার মন-প্রাণ সবসময় কাঠালিয়া-রাজাপুরের খেটে খাওয়া মানুষের পাশেই থাকে। সাধ্যানুযায়ী এলাকার মানুষের যেকোনো দরকারে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। জনগণের এই প্রীতি ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা।"

তাঁর এই মানবিক ও সহযোগিতামূলক সামাজিক উদ্যোগে কাঠালিয়া ও রাজাপুর উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁর এই নিঃস্বার্থ সহায়তা অনেক অসহায় ও দুস্থ পরিবারকে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


সংসদের অধিবেশন বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে হবে : ঢাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০২ এম


উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে হবে : ঢাবি উপাচার্য

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জ্ঞান, সংলাপ ও উচ্চশিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'হোয়াট ওয়ার্ক্স ইন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিসম: টুওয়ার্ডস হিউম্যান সেন্ট্রিক অ্যান্ড এভিডেন্স বেসড পলিসিজ' শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রজেক্টের আওতায় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব এই সম্মেলন আয়োজন করে।

হিট প্রজেক্টের সদস্য ড. ইভা সাদিয়া সা’দ-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

এর আগে সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সহিংস চরমপন্থা শুধু একটি নিরাপত্তা সমস্যা নয়, বরং এটি শান্তিপূর্ণ সহাবস্থানের অন্তরায়। শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের সামাজিক বিশ্বাসকে টিকিয়ে রাখে। আমরা তারুণ্যের শক্তি, বিশ্বাস, সংস্কৃতি এবং অসাধারণ বৈচিত্র্যময় বৈশিষ্ট্যপূর্ণ একটি জাতি। অন্যায়, অবিচার ও সহিংসতা প্রতিরোধ এবং প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করতে হবে।

উপাচার্য বলেন, স্লোগানের পরিবর্তে সতর্ক গবেষণার ওপর ভিত্তি  করে সামাজিক প্রতিক্রিয়াগুলো হওয়া উচিত। আমাদের প্রতিক্রিয়া অবশ্যই বিচক্ষণ, মানবিক এবং প্রমাণভিত্তিক হতে হবে। এক্ষেত্রে তরুণ সমাজ, পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন, সাংবাদিক, নীতিনির্ধারক এবং যারা ঝুঁকির সম্মুখীন হয়েছেন, এমন ব্যক্তিদের দৃষ্টিভঙ্গির ওপর জোর দিতে হবে। বিপজ্জনক মতাদর্শগুলোকে আকর্ষণীয় করে তোলে-এমন কারণগুলোকে চিহ্নিত করা অপরিহার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন উদ্যোক্তা শাহিন গাজী

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন উদ্যোক্তা শাহিন গাজী
বর্ষা এলেই হাতে গাছের চারা তুলে নেন সাইফুদ্দিন শাহিন গাজী। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়ির আঙিনায় গিয়ে রোপণ করেন ফলজ ও বনজ গাছ। শুধু রোপণই নয়, স্থানীয় মানুষের মধ্যেও বিতরণ করেন চারা। ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করে আসছেন টানা তিন বছর ধরে। এ বছরও তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
 
‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’ এই স্লোগান সামনে রেখে সম্প্রতি শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিতরণ ও রোপণ করা চারার মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ। 
 
কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাবারের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, ‘তিন বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছি। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হলে তা মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও উপকারে আসে।’
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেকেরই বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো উচিত। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে সবাই এ কাজে যুক্ত হতে পারেন। 
 
বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তার, সংশ্লিষ্ট স্কুল কমিটির সহ-সভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা, সংশ্লিষ্ট স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%