শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪০ এম
দিনাজপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আজ শুক্রবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ২০২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দোসরেরা পালিয়ে গেছে। কিন্তু দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, শিক্ষাসহ সব খাত তারা ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাসহ সব খাতের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে দেশের জনসাধারণ আগামী দিনগুলো সুখে শান্তিতে বসবাস ও চলাফেরা করতে পারে।
তিনি বলেন, সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দিচ্ছেন। কৃষি খাতে উন্নয়ন বাড়লে, দেশের উন্নয়ন হবে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস। এই স্বল্প সময়ের মধ্যে একেবারে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়, সে জন্য কিছুটা সময়ের প্রয়োজন। তবে বিএনপি সরকার জনকল্যাণে দেশের এসব সমস্যা সমাধান করবে।
বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসমান গনির নাম উল্লেখসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা করে। দুই মামলায় মোট ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এবং একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন বৈঠক ও সরকারবিরোধী ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হন।
খবর পেয়ে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যান।
প্রথম মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
একই দিন রাতের ঘটনায় দ্বিতীয় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় উসমান গনিকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টোকিও (জাপান), ১১ সেপ্টেম্বর, ২০২৬ : টেকসই জ্বালানি ভবিষ্যৎ গঠনে বন্ধুভাবাপন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, বিশ্ব জ্বালানি বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ভবিষ্যৎ গড়তে বাংলাদেশ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।
আজ শুক্রবার জাপানের টোকিওতে একটি হোটেলে আয়োজিত ‘১৫তম এলএনজি প্রোডিউসার-কনজ্যুমার কনফারেন্স ২০২৬’-এ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং এলএনজি ফর দ্য ফিউচার: রেজিলিয়েন্স অ্যান্ড রিলায়াবিলিটি’।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তাকে কেবল জ্বালানি প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ রাখার কোনো সুযোগ নেই। আধুনিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে নির্ভরযোগ্যতা, বৈচিত্র্যকরণ, সাশ্রয়ীমূল্য এবং নমনীয়তার ওপর বিশেষ জোর দিতে হবে।
বাংলাদেশের জ্বালানি খাতের বর্তমান চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা, শিল্পায়ন, নগরায়ন এবং বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির ফলে জ্বালানি ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। বিদ্যুৎ উৎপাদন, সার প্রস্তুতকরণ, শিল্পকারখানা এবং বাণিজ্যিক কার্যক্রমে প্রাকৃতিক গ্যাস একটি অপরিহার্য উপাদান হলেও দেশের অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে এই বর্ধিত চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। ফলে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এখন বাংলাদেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরআরইউর মাধ্যমে দৈনিক ১ হাজার ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং দেশের বার্ষিক এলএনজি চাহিদা প্রায় ৭ মিলিয়ন টন। এই চাহিদা মেটাতে অবকাঠামো সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এর অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে অতিরিক্ত ৬০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন আরও একটি এফএসআরইউ এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে ১ হাজার এমএমসিএফডি ক্ষমতার ল্যান্ড-বেসড টার্মিনাল চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৬-৩০ মেয়াদে অতিরিক্ত ৩ থেকে ৪ এমটিপিএ এবং ২০৩১-৪০ মেয়াদে তা ১৭ থেকে ১৮ এমটিপিএ-তে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরবরাহ চেইনের বৈচিত্র্যকরণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জি-টু-জি, আন্তর্জাতিক দরপত্র এবং সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উৎস থেকে এলএনজি সংগ্রহ করা হচ্ছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার একটি স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করেছে। বিশেষ করে, সম্প্রতি ঘোষিত 'বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬' (যা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত উন্মুক্ত রয়েছে)-এর মাধ্যমে সম্পূর্ণ মুনাফা স্থানান্তর, কর পরিশোধে সরকারি সহায়তা এবং দীর্ঘমেয়াদি রাজস্ব স্থিতিশীলতার মতো আকর্ষণীয় সুযোগ রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত 'মানবসেবা হাসপাতালে' চিকিৎসকের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে এক রোগীর মর্মান্তিক মৃ"ত্যু"র অ"ভি"যো"গ উঠেছে। (১১ সেপ্টেম্বর) সকালে পায়ে অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়া উক্ত রোগীর চি"কি"ৎ"সা"ধী"ন অবস্থায় মৃ"ত্যু হলে হাসপাতালজুড়ে তীব্র উ"ত্তে"জ"না সৃ"ষ্টি হয়।
স্বজনদের অ"ভি"যো"গ সূত্রে জানা যায়, পায়ে অস্ত্রোপচারের উদ্দেশ্যে রোগীকে সুস্থ স্বাভাবিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের জন্য ওটিতে (অপারেশন থিয়েটার) নেওয়ার পর অপারেশন সম্পূর্ণ হওয়ার পর চিকিৎসকদের দায়িত্বহীনতা ও ভুল সিদ্ধান্তের কারণে রো"গী"র শা"রী"রি"ক অবস্থার দ্রুত অ"ব"ন"তি ঘটে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মৃ"ত্যু"র কোলে ঢলে পড়েন। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে অ"ভি"যু"ক্ত চিকিৎসক ও কর্মীরা হাসপাতাল থেকে সটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে নি"হ"তে"র ক্ষু"ব্ধ স্ব"জ"ন ও স্থানীয় এলাকাবাসী হাসপাতালে গিয়ে বি"ক্ষো"ভ প্রকাশ করেন এবং দো"ষী চি"কি"ৎ"স"কে"র উপযুক্ত শা"স্তি"র দা"বি জানান। খবর পেয়ে স্থানীয় আ"ই"ন"শৃ"ঙ্খ"লা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নি"য়"ন্ত্র"ণে আনেন।
এ বিষয়ে নি"হ"তে"র পরিবারের পক্ষ থেকে থানায় মা"ম"লা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সচেতন মহল ও নি"হ"তে"র স্বজনরা এই ঘ"ট"না"য় জড়িত চি"কি"ৎ"স"ক ও ক্লিনিক কর্তৃপক্ষের দৃ"ষ্টা"ন্ত"মূ"ল"ক শা"স্তি"র জোরালো দা"বি জানিয়েছেন।বিস্তারিত থাকছে ভিডিওতে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘বৃক্ষ বন্দনা’ অবলম্বে ‘ধরা তরু কাব্য-নেচার্স টেল’ নামে একটি বিশেষ নৃত্যনাট্যের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ছায়ানট মিলনায়তনে এই বিশেষ নৃত্যনাট্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন এবং জানান যে সরকার বহুমুখী উপায়ে সংস্কৃতির প্রসারে কাজ করছে।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারত ও বাংলাদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন, যা মূলত অভিন্ন ঐতিহ্য, সাহিত্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি বলেন, এই পরিবেশনা আমাদের ধরিত্রী মাতাকে শ্রদ্ধা ও রক্ষা করার যৌথ দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।
‘ধরা তরু কাব্য’ নৃত্যনাট্যে বাংলার ছয়টি ঋতুর (বসন্তের ফুল, গ্রীষ্মের উত্তাপ, বর্ষার বৃষ্টি, শরতের প্রাচুর্য এবং শীতের স্তব্ধতা) নান্দনিক উপস্থাপনার মাধ্যমে প্রকৃতির সঙ্গে রবীন্দ্রনাথের অবিচ্ছেদ্য বন্ধনকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি পরিবেশন করে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার, যার শৈল্পিক নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএস এবং ভারত সরকারের আইসিসিআর বৃত্তির অধীনে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। একজন দক্ষ ভরতনাট্যম শিল্পী হিসেবে তিনি তার ব্যতিক্রমী শৈল্পিক প্রকাশ এবং নৃত্য শিক্ষার অভিনব পদ্ধতির জন্য পরিচিত।
এই সৃষ্টিশীল আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ছাড়াও সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, খ্যাতনামা নৃত্যশিল্পী এবং ঢাকার বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ