ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কালীগঞ্জের নলতায় ম্যাটস পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধিরা


কালীগঞ্জের নলতায় ম্যাটস পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রতিনিধিরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নলতা ম্যাটস এর ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয় ও অবকাঠামোর অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে গতকাল বিকাল ৩ টায় সাতক্ষীরা - ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দীস রবিউল বাসারের প্রতিনিধি হিসেবে পরিদর্শন করেন অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী। তিনি সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা বাইতুল মাল সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবু রাসেল আসকারী, বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ উপজেলা জামাতের ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, জামাত নেতা শাহিন আলম, এবং সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন: রামপালে নির্মিত হবে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে জাবি ক্যাম্পাস প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ হয়েছিল: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে জাবি ক্যাম্পাস প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ হয়েছিল: উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের প্রথম ‘ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস হয়ে ওঠে জাবি। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করেন, যা তৎকালীন সরকারের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে আন্দোলনকে আরও গতিশীল করেছে।

গতকাল মঙ্গলবার রাতে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে অনুষ্ঠিত ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মারকফলক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাবি দেশের প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাসে পরিণত হয়েছে। এখান থেকেই আন্দোলন শক্তিশালী হয় এবং নেতৃত্ব বিকশিত হয়।'

তিনি আন্দোলনের বিভিন্ন অর্জনের মধ্যে শিক্ষার্থীদের সহাবস্থান পুনঃপ্রতিষ্ঠা, আবাসিক হলগুলোতে বৈধ আসন নিশ্চিত করা এবং ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন আয়োজনের উল্লেখ করেন।

২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণ করতে গিয়ে কামরুল আহসান বলেন, ওই দিন জাবি শিক্ষার্থীদের ওপর হামলাটি ক্যাম্পাসের প্রতিরোধ আন্দোলনের ভিত্তি তৈরি করেছিল। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন আগে থেকেই চলছিল, কিন্তু ওই দিনের হামলা আন্দোলনে একটি নতুন ছন্দ এনেছিল।

তিনি আরো বলেন, ইতিহাস প্রদর্শন করে যে, যখন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তখন সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষও পিছু হটতে বাধ্য হয়েছে।

উপাচার্য বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন ছিল জাকসু নির্বাচন। তিন দশকের বেশি সময় পর শিক্ষার্থীরা আবারও বিশ্ববিদ্যালয়ের সিনেটে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পায়।

বর্তমান ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে কথাকেড়ে, তিনি বলেন, গত দুই বছরে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানে কোনো ঘাটতি দেখা যায়নি। তিনি জানান, 'এ সময়ে তিনটি নতুন ব্যাচ ভর্তি হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৈধ আবাসিক আসন নিশ্চিত করা হয়েছে। একসময় হলে আবাসন সংকট ও নিপীড়নের জন্য শিক্ষার্থীদের পাঠদান কঠিন ছিল। এখন তারা নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে।'

জুলাই অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. কামরুল আহসান বলেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া হবে না। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য তরুণ প্রজন্মের আকাক্সক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপাচার্য আনুষ্ঠানিকভাবে স্মারকফলক উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আবদুর রবসহ জাবির অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই অভ্যুত্থান এবং ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে 'কালো রাত' উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হবে। রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, রাত ১২টায় এক মিনিটের ব্ল্যাকআউট, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন এবং জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীর বন্যার্তদের পাশে পুনর্বাসনের কাজ করবে দাওয়াতে ঈমানী মানবিক কাফেলা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


বাঁশখালীর বন্যার্তদের পাশে পুনর্বাসনের কাজ করবে দাওয়াতে ঈমানী মানবিক কাফেলা

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের জন্য শুধুমাত্র খাদ্য সহায়তাই নয়, ভেঙে যাওয়া বসতঘর পুনর্নির্মাণ এবং পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে দাওয়াতে ঈমানী মানবিক কাফেলা।

মঙ্গলবার (১৪ জুলাই) তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান দাওয়াতে ঈমানী বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির মানবিক কার্যক্রম চলমান থাকবে এবং জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি যেসব পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে, তাদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, দেশে এবং বিদেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আসুন, যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণে সহযোগিতা করি।"

তিনি আরও জানান, দাওয়াতে ঈমানী মানবিক কাফেলা পর্যায়ক্রমে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সৌজন্য সাক্ষাৎ আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আলোচনা করা হয় দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা নিয়ে। এছাড়া বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত জানান, তার দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। মন্ত্রী বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্যের কথাও জানান। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব আবুল বাকের মো. তৌহিদ এবং গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জশ পোপ এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯ জন

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর নতুন দফার সংঘর্ষে নয় জন নিহত হয়েছে ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার ওই বিষয়ে এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের জন্য আন্দোলনরত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকেরা সরকারি সতর্কতা অমান্য করে এ সপ্তাহে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রার ঘোষণা দেন। পাকিস্তানের মুজাফফরাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ ব্যাপারে খবর জানিয়েছে। বিক্ষোভের কেন্দ্রস্থল পুনছ জেলার শীর্ষ বেসামরিক কর্মকর্তা সরদার ওয়াহিদ বলেন, ‘মঙ্গলবার ছড়িয়ে পড়া সহিংসতায় সাত জন বেসামরিক ব্যক্তি, এক আধাসামরিক বাহিনীর সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিক্ষোভকারীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের পদযাত্রা থামিয়ে দেবে।’ গত জুনে স্থানীয় সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জেএএসিকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই এই অস্থিরতা শুরু হয়। এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ২২ জন নিহত হন। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এএফপি এ সংখ্যা নির্ধারণ করেছে। গোষ্ঠীটির সমর্থকেরা ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাখ্যান করেছেন। তারা এ আন্দোলনকে ‘নিপীড়নের’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন, তাদের আন্দোলনের লক্ষ্য হলো বৈধ অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়। এক মাসের বেশি সময় ধরে অঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি চলছে। কর্তৃপক্ষ জেএএসির প্রধান কার্যালয় সিলগালা করেছে এবং সংগঠনটির কয়েক শত সমর্থককে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ অব্যাহত রাখায় পুনছ জেলাজুড়ে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহনও বন্ধ রয়েছে। গত বছরের সেপ্টেম্বরেও হিমালয় অঞ্চলের এ এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ হয়েছিল। সে সময় সংঘর্ষে নয় জন নিহত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%