০৭:৩৫ এম
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ বলতে যা বোঝায়! স্বাভাবিকভাবেই নকআউট পর্ব শুরু হওয়ার আগে ২০২৬ সালের গ্রেটেস্ট শো অন আর্থে লেখা হয়েছে মোট ৩২টি রেকর্ড। যেখানে ৮টি রেকর্ড রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির দখলে।
৪৮ দলের এই প্রসারিত টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই এবার গোল হয়েছে সবচেয়ে বেশি, যা হয়েছে ২১৫টি। পাশাপাশি গ্যালারিতে দর্শক উপস্থিতি আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ফুটবল ইতিহাসের পাতায় নাম লেখানো কিছু অভূতপূর্ব রেকর্ড ও পরিসংখ্যান আমাদের সামনে এসেছে।
আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন
লিওনেল মেসি:
পেশাদার ফুটবলার হিসেবে সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এই ২৩তম বিশ্বকাপে গোলবন্যা বইয়ে দিচ্ছেন। সোনালী ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি গোল হয়েছে ১৯টি, সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে ২৯টি, সবচেয়ে বেশি ম্যাচ জয় ১৯টি এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডটি রয়েছে মেসির দখলে, যা হচ্ছে ২,৪৯০ মিনিট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন