০৮:২৯ পি.এম
পরিচালক নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় দেবী সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখে হতাশা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। সিনেমাটি দেখার পর তিনি সাই পল্লবীকে দেবী সীতার চরিত্রে ‘সম্পূর্ণ বেমানান’ (completely miscast) বলে উল্লেখ করেছেন।
‘রামায়ণ: পার্ট ১’ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে সিনেমাটির রিভিউ প্রকাশ করেন কাজল মুখার্জির বোন তানিশা। তিনি জানান, দেবী সীতার চরিত্রে সাই পল্লবীকে তিনি একেবারেই মানতে পারেননি।
এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে তানিশা পৌরাণিক সিনেমা এবং সাই পল্লবীর উপস্থিতি সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, "সাই পল্লবী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী কিন্তু সীতার চরিত্রে তাকে একেবারেই মানায়নি।"
আরও পড়ুন: বুবলীর প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক
তানিশা আরও বলেন,
পর্দায় সাই পল্লবীকে দেখলে সিনেমার দৃশ্যপট, চরিত্র এবং এর অনুভূতির সঙ্গে নিজের অনুভূতি মেলানো কঠিন হয়ে পড়ে। তিনি জানান, "আমি কোনোভাবেই মেলাতে পারেননি।"
তানিশার এই মন্তব্যের পর সাই পল্লবীর ভক্ত ও সমালোচকদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রীর অনুরাগীরা তার অভিনয়ের প্রশংসা করছেন। অন্যদিকে, সমালোচকরা বলছেন, মহর্ষি বাল্মীকির সীতার রূপের বর্ণনার সঙ্গে সাই পল্লবীর রূপের কোনো মিল নেই। এই ব্যবধানের কারণে মূল রামায়ণের দৃশ্যপট এবং সিনেমার দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে।
প্রসঙ্গত, নেটদুনিয়ায় সাই পল্লবীকে সীতা হিসেবে ঘোষণা করার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আপত্তি শুরু হয়। সিনেমায় তার উপস্থিতি নিয়ে সিনেপ্রেমীদের সমালোচনার ঝড় ওঠে। সনাতন ধর্মের অনুসারীরা পর্দায় সাই পল্লবীকে দেবী সীতা রূপে দেখার পর তীব্র আপত্তি জানান। এ আপত্তি যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে অভিনেত্রী তানিশা মুখার্জির এক্স পোস্ট।
আরও পড়ুন: জন-নোরা ৬ বছর পর ফের একসঙ্গে ‘ফোর্স ৩’-তে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন