১০:৩৪ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে মোট ৪টি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি চুক্তি রয়েছে, যা বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদানের সাথে সম্পর্কিত। এ ছাড়া, দুটি প্রকল্পের জন্য ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
সোমবার টোকিওর বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, সফরের সময় বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য টহল জাহাজ দেওয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশকে সর্বোচ্চ ২১২ কোটি ইয়েন (১৩.৪৪ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দেবে।
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন বিষয়ে একটি সহযোগিতার স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
এছাড়া, জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য কর্মসংস্থান বিষয়ক এমওসি স্বাক্ষরিত হয়েছে।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার একটি স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
এছাড়া, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতার বিষয়ে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট বা প্রাথমিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
ঋণের প্রতিশ্রুতি পাওয়া দুটি প্রকল্পের মধ্যে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন এবং উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২) অন্তর্ভুক্ত রয়েছে। বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রকল্পের জন্য ১ হাজার ৫৮৮ বিলিয়ন ইয়েন (১০০.৮ মিলিয়ন ডলার) ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
অন্যদিকে, উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট (ফেজ ২) এর জন্য ৩ হাজার ৬৮ বিলিয়ন ইয়েন (১৯৪.৭ মিলিয়ন ডলার) ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন