ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১


নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নওগাঁয় টাস্কফোর্সের একটি অভিযানে ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে এবং মোস্তাফা আলী (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। শিবলিঙ্গটি তার বাড়ির একটি ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ছিল।

বুধবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকা থেকে মোস্তাফা আলীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

সন্ধ্যা ৭টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের নির্দেশনায়, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল সদর উপজেলার চক-রাজবল্লভ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় মোস্তাফা আলীর বাড়িতে গিয়ে তার বাড়ির একটি ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির ওজন প্রায় ২৪৫ কেজি। উদ্ধার হওয়া শিবলিঙ্গসহ আসামি মোস্তাফা আলীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান এবং মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


ইবিতে ‘সান্ধ্য আইন’ জারির খবর গুজব: উপাচার্য সতর্কতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘সান্ধ্য আইন’ নামে কোনো নিয়ম চালু করার বিষয়ে প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান জানিয়েছেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি নিশ্চিত করেছেন যে, এটি একটি গুজব।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমএ ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য মন্তব্য করেন, “সান্ধ্য আইন চালু হওয়া বা হতে যাওয়ার বিষয়ে যে প্রচারণা চলছে, তা প্রশাসন অনুমোদন করেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি স্পষ্ট করে বলছি- এ বিষয়ে কোনো চূড়ান্ত পদক্ষেপ বা চিন্তা করা হয়নি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এসব গুজবে বিভ্রান্ত হবেন না।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তি ও প্রমাণ সম্পর্কে সচেতন থাকা জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোনো বিষয়ে সংশয় বা প্রশ্ন দেখা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বিভাগের সভাপতি কিংবা হলের প্রভোস্টের মাধ্যমে প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি। প্রশাসন এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে সমাধান করবে বলে আশ্বাস দেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার (২৮ অক্টোবর) তিনি পৃথকভাবে এই দুটি শিল্পাঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বুধবার বেলা ১১টার দিকে বিজন কান্তি সরকার কেইপিজেড পরিদর্শন করেন। এ সময় জোনটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেন। সেখানে তিনি জোনটির উন্নয়ন কার্যক্রম এবং অবকাঠামোগত অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, পরিদর্শন শেষে বিজন কান্তি সরকার জানান, খুব দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ মাসের মধ্যে এ জোনে প্রথম কারখানা চালুর পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানম এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


"অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিরোধী দলের নেতাদের অসহিষ্ণু, উস্কানিমূলক ও লাগামহীন বক্তব্য এবং কর্মকাণ্ড রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’ পর্যায়ে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়; যুক্তিনির্ভর বিতর্ক চায়, উসকানি নয়। জনগণের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশ্নে আমরা আপসহীন। জনগণই সকল ক্ষমতার উৎস—এই নীতির ভিত্তিতেই সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জামায়াত-এনসিপি জোটের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “তাদের লাগামহীন উসকানিমূলক বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান থেকে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে, তারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে গভীর কোনো চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই পক্ষের এক হওয়ার বিষয়ে সতর্ক করার পর থেকেই তাদের বক্তব্যের ভাষা ও রাজনৈতিক আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবৈধ বলা, নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দেওয়া এবং জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সেই সন্দেহকে আরও ঘনীভূত করছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতা হবে জনগণের কল্যাণে, উন্নয়নের কর্মসূচিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু জনগণের ভোটের রায়কে অস্বীকার করে দেশকে সংঘাত ও অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকেই ধ্বংস করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।”

বিএনপির এই নেতা বলেন, “বিএনপি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা সম্মান করি। কিন্তু বিরোধিতার নামে ভিত্তিহীন অভিযোগ, উসকানি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও যুবদল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কোনো রাজনৈতিক উসকানি বা ষড়যন্ত্র জনগণের কল্যাণে সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণ ৫ বছরের জন্য তারেক রহমান ও বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। অথচ জামায়াত-এনসিপি জোটের নেতারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়।

তিনি বলেন, “তাদের জেনে রাখা ভালো, তারেক রহমান ও বিএনপি কচুপাতার ওপর পানি নয় যে, টোকা দিলেই গড়িয়ে পড়বে। বিএনপি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি নয়। বিএনপির শিকড় এ দেশের মাটি ও মানুষের গভীরে প্রোথিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত এই দলকে হুমকি, অপপ্রচার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে দুর্বল করা যাবে না।”

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “যারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ভোটবিহীন সরকারের সঙ্গে এক কাতারে দাঁড় করাতে চান, তাদের কাছে প্রশ্ন—নির্বাচিত, বৈধ এবং অনির্বাচিত, অবৈধ সরকারের মধ্যে পার্থক্য কি তারা বোঝেন না? নাকি জেনেশুনেই জনগণকে বিভ্রান্ত করছেন? রাজনৈতিক বিরোধিতার নামে জনগণের রায়কে অস্বীকার করা গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। সরকারকে সমালোচনা করুন, ভুলত্রুটি তুলে ধরুন, বিকল্প কর্মসূচি দিন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সাংবিধানিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।”

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, যুবদল নেতা নাজমুল হুদা, আসাদুজ্জামান আসিফ, আক্তার হোসেন, কামরুল ইসলাম, আবদুল মালেক সোহান, এম বি রায়হান, আবু নাসের, ফয়সাল আহমেদ রনি, আবু কাউসার, এনামুল হাসান লাভিন বক্তব্য রাখেন।

ডেঙ্গু রোগ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি আজ হালুয়াঘাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, পদযাত্রা, মানববন্ধন, লিফলেট বিতরণ, সতর্কতামূলক ব্রিফিং এবং মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে পদযাত্রায় নেতৃত্ব দেন এবং মানববন্ধনে বক্তব্য রাখেন।

দুপুরে হালুয়াঘাট মহিলা মার্কেট প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরু বাজার মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। পরে তিনি হালুয়াঘাট বাজারে লিফলেট বিতরণ করেন।

এর আগে ও পরে রেডক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সতর্কতামূলক ব্রিফিং, লিফলেট বিতরণ ও মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলার ১৪ টি উপজেলায় ১২ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রশংসা করেছেন।

তিনি স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এই প্রশংসা জানান।

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকের সময় শামা ওবায়েদ ইসলাম মালাগার মেয়রকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে অবহিত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য স্পেন ও ইইউর অন্যান্য সদস্য দেশের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন।

আলোচনায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিশেষ করে স্পেনের মালাগা শহরের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও মালাগার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও তারা কথা বলেন।

মালাগার মেয়র বাংলাদেশের উদারতার প্রশংসা করেন, যেহেতু দেশটি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাও ব্যক্ত করেন।

আলোচনার বিষয়গুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার নগর প্রশাসনের মধ্যে আরও যোগাযোগ ও সম্পৃক্ততা সহজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%