ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

শিশু নন্দিনী হত্যা: ৬ কর্মদিবসেই প্রধান আসামির ফাঁসি, বাবা-মায়ের কারাদণ্ড


শিশু নন্দিনী হত্যা: ৬ কর্মদিবসেই প্রধান আসামির ফাঁসি, বাবা-মায়ের কারাদণ্ড

লালমনিরহাটের আদি এলাকার চাঞ্চল্যকর ৭ বছরের শিশু নন্দিনী হত্যা মামলার রায় ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই মামলার প্রধান আসামি বিধান চন্দ্রকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে, হত্যাকাণ্ডের সহায়তার কারণে বিধানের মা মমতা রানী ও বাবা রনজিত কুমারকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা হিসেবে নির্ধারণ করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককেই আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট গঠনের মাত্র ৬ কার্যদিবসের মধ্যে বিচারকাজ পরিচালিত হওয়ায় নিহতের পরিবার এবং স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধান চন্দ্র এবং তার বাবা-মা আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৬ জুন বিকেল থেকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে সাত বছর বয়সী শিশু নন্দিনী নিখোঁজ হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজির পর পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এই নিষ্ঠুর হত্যা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে প্রধান অভিযুক্ত বিধান চন্দ্রকে আটক করার চেষ্টা করার সময়, বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের প্রচণ্ড সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পরে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক তাদের বহরে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এই সময়ে সংঘর্ষে অন্তত ১৮ জন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর বাবা ও মামলার বাদী শ্রী নলনী মোহন বর্মন। তিনি বলেন, ‘যারা আমার মামলা সংশ্লিষ্ট বিষয়ে সাহায্য করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি বাংলাদেশের আইন ব্যবস্থাকেও ধন্যবাদ। আদালতের রায়ে আমি সন্তুষ্ট, তবে আমার একমাত্র দাবি হলো, দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়।’

দ্রুততম সময়ে রায় ঘোষণা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন বলেন, ‘এটি অত্যন্ত চাঞ্চল্যকর ও আলোচিত একটি মামলা ছিল। পুলিশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সবার সহযোগিতায় দ্রুত চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে। আমরা চার্জশিট পাওয়ার পর মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন। প্রথম আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করতে বলেছেন আদালত। লালমনিরহাট জেলায় এত দ্রুত কোনো আলোচিত মামলার রায় হওয়ার ঘটনা এটিই প্রথম। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট।’

আরও পড়ুন: কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকট ১০ বছর পেরিয়ে ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


রোহিঙ্গা সংকট ১০ বছর পেরিয়ে ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: শামা ওবায়েদ

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার সংকট দীর্ঘায়িত না করে দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি এই সংকটের ১০ বছরকে কোনোভাবেই ২০ বছরে পরিণত হতে দেয়া যাবে না বলে উল্লেখ করেছেন।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর লেক শোর হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: মানবিক প্রতিক্রিয়া থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিকাব) ও অক্সফাম যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১০ বছর একটি সরকারের জন্য একটি নীতিগত চক্র হলেও শরণার্থী শিবিরে বেড়ে ওঠা একটি শিশুর কাছে এটি তার পুরো শৈশব, একজন তরুণের কাছে হারিয়ে যাওয়া শিক্ষা এবং একটি পরিবারের কাছে ঘরছাড়া জীবনের এক দশক। আমরা কিছুতেই এই ১০ বছরকে ২০ বছরে পরিণত হতে দিতে পারি না।’

তিনি আরো বলেন, ২০১৭ সালের ব্যাপক অনুপ্রবেশের পর বাংলাদেশ সীমান্ত ও হৃদয় উন্মুক্ত করে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কাজ করছে মানবিক ও নৈতিক দায়িত্ববোধ থেকে।

তবে, বাংলাদেশ এমন একটি সংকটের চূড়ান্ত সমাধান করতে পারে না, যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি—এটি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। তাই, এর টেকসই সমাধানও চূড়ান্তভাবে মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। এটি শুধু একটি কূটনৈতিক পথ নয়, বরং সামনে এগোনোর একমাত্র টেকসই উপায়। রোহিঙ্গারাও বারবার নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাই তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।

তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ২০১৭ সালের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে জন্ম নেয়া শিশুদেরও যাচাই প্রক্রিয়ার আওতায় আনার আহ্বান জানান তিনি।

মানবিক সহায়তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা (জয়েন্ট রেসপন্স প্ল্যান) সংকুচিত হলেও রোহিঙ্গাদের প্রয়োজন কমেনি। খাদ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা ও সুরক্ষা কোনো বিলাসিতা নয়; এগুলো জীবন রক্ষার অপরিহার্য উপাদান।

কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে স্থানীয় জনগণ জমি, সম্পদ, পরিবেশ ও জনসেবার ওপর বাড়তি চাপ সহ্য করছে। তাই, স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তাকেও মানবিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশ দ্বিপক্ষীয়, জাতিসংঘ ও আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কাজ চালিয়ে যাবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারদের রাজনৈতিক সম্পৃক্ততা, টেকসই কূটনীতি, নিশ্চিত অর্থায়ন ও জবাবদিহিতা প্রয়োজন।

শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক আলোচনায় ধরে রাখতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এ ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এ বিষয়ে ভুল তথ্য প্রচারের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

সেমিনারে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন, আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম্ব বন্ডে প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : দীর্ঘ সময় অপেক্ষা না করে নিয়মিত অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে এক কথা বলেন শান্ত। 

তিনি জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ পেলে খেলার উন্নতি হবে। 

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামে টাইগাররা। তবে ভবিষ্যতে অস্ট্রেলিয়া সফরের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে চান না বাংলাদেশ দলনেতা শান্ত। 

দ্বিতীয় টেস্ট দু’দিনে শেষ হবার পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের নিয়মিত হতে হবে এবং একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি খেলার সুযোগ পাই, তবে আমাদের জন্য ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় আসার জন্য যেন আর ২৩ বছর অপেক্ষা করতে না হয়। আমরা যদি এখানে প্রায় আসার সুযোগ পাই তাহলে আমাদের খেলার উন্নতি হবে।’

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ দল। তবে ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র দু’দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে টেস্ট হারে শান্ত-মোমিনুলরা। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। 

দ্বিতীয় টেস্টে দল খারাপ খেলেছে বলে স্বীকার করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কতটা ভালো দল। তারা তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি।’

ম্যাকাই টেস্টের দুই ইনিংসের একটিতেও ১শ রান করতে পারেনি বাংলাদেশ। দুই ইনিংসে যথাক্রমে- ৬৪ ও ৯৫ রানে অলআউট হয় টাইগাররা। এমন কন্ডিশনে ব্যাট করার খুবই কঠিন বলে মনে করেন শান্ত। 

তিনি বলেন, ‘এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসের কারণে বাড়তি বাউন্স ও সুইং ছিল। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। দল হিসেবে সামনে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল। শরিফুলকে খেলতে তাদেরও সমস্যায় পড়েছিল। সত্যি কথা বলতে এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’

শেষ টেস্ট হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে টানা দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। ২০১৭ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। 

এর আগে দু’বার অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। ২০০৩ সালে ও ২০০৬ সালে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচের উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফুটবল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ নেয়। খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী রাকিবুল আজাদ হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আবু নাসের রানা। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আসাদুল জামান আসাদ, এরিয়া ইনচার্জ রাশেদ ভূঁইয়া এবং এক্সিকিউটিভ সোয়েফ ফরাজীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রীতি ম্যাচে প্রিমিয়ার সিমেন্ট মেলস পিএলসি গ্রুপ ২-১ গোলে এএমকে পরাজিত করে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব-৫-এর সিপিএসসি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ ধরা পড়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) এবং ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে র‌্যাব ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ, ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।

পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%