ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ চান শান্ত


অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : দীর্ঘ সময় অপেক্ষা না করে নিয়মিত অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শেষে এক কথা বলেন শান্ত। 

তিনি জানান, অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিয়মিত খেলার সুযোগ পেলে খেলার উন্নতি হবে। 

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামে টাইগাররা। তবে ভবিষ্যতে অস্ট্রেলিয়া সফরের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে চান না বাংলাদেশ দলনেতা শান্ত। 

আরও পড়ুন: লিডসের কাছে হেরে থামল টটেনহামের জয়রথ

দ্বিতীয় টেস্ট দু’দিনে শেষ হবার পর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের নিয়মিত হতে হবে এবং একই কন্ডিশনে যদি আমরা আরও বেশি খেলার সুযোগ পাই, তবে আমাদের জন্য ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় আসার জন্য যেন আর ২৩ বছর অপেক্ষা করতে না হয়। আমরা যদি এখানে প্রায় আসার সুযোগ পাই তাহলে আমাদের খেলার উন্নতি হবে।’

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ দল। তবে ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় মাত্র দু’দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে টেস্ট হারে শান্ত-মোমিনুলরা। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। 

দ্বিতীয় টেস্টে দল খারাপ খেলেছে বলে স্বীকার করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া কতটা ভালো দল। তারা তাদের সেরা পারফরমেন্স দেখিয়েছে। এই টেস্ট ম্যাচে আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি।’

আরও পড়ুন: নাহিদ ইসলাম: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা

ম্যাকাই টেস্টের দুই ইনিংসের একটিতেও ১শ রান করতে পারেনি বাংলাদেশ। দুই ইনিংসে যথাক্রমে- ৬৪ ও ৯৫ রানে অলআউট হয় টাইগাররা। এমন কন্ডিশনে ব্যাট করার খুবই কঠিন বলে মনে করেন শান্ত। 

তিনি বলেন, ‘এটা ছিল ভিন্ন কন্ডিশন। বাতাসের কারণে বাড়তি বাউন্স ও সুইং ছিল। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। দল হিসেবে সামনে এগিয়ে যেতে হলে এই ধরনের কন্ডিশন মোকাবেলা করতে হবে। আমি মনে করি এই অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। সব ব্যাটারদের জন্য এটা বেশ কঠিন ছিল। শরিফুলকে খেলতে তাদেরও সমস্যায় পড়েছিল। সত্যি কথা বলতে এই কন্ডিশনে ব্যাট করা বেশ কঠিন।’

শেষ টেস্ট হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে টানা দ্বিতীয়বারের মত অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। ২০১৭ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। 

এর আগে দু’বার অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। ২০০৩ সালে ও ২০০৬ সালে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

আরও পড়ুন: ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচের উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফুটবল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ নেয়। খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী রাকিবুল আজাদ হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আবু নাসের রানা। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আসাদুল জামান আসাদ, এরিয়া ইনচার্জ রাশেদ ভূঁইয়া এবং এক্সিকিউটিভ সোয়েফ ফরাজীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রীতি ম্যাচে প্রিমিয়ার সিমেন্ট মেলস পিএলসি গ্রুপ ২-১ গোলে এএমকে পরাজিত করে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব-৫-এর সিপিএসসি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ ধরা পড়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) এবং ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে র‌্যাব ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ, ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।

পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

সার নিতে সকাল থেকে ডিলার পয়েন্টে ভিড় করেছিলেন কৃষকেরা। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও গুদাম খোলেনি ডিলার।

এমন অবস্থায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে সার বের করে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিলেও বাকি সার উদ্ধারের চেষ্টা এখনও চলছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার তাইফুর রহমান মুকুল। তার ডিলার পয়েন্টে যথেষ্ট সার বরাদ্দ থাকলেও কৃষকদের মধ্যে সার বিতরণে গড়িমসির অভিযোগ রয়েছে। চলতি মৌসুমে তার বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুত ছিল ৩৪০ বস্তা।

রবিবার সকাল থেকেই সার নিতে ওই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্ট না খোলায় এক পর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে সার বের করে নিতে শুরু করেন।

এ সময় কৃষকেরা ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান। এসব বস্তায় মোট সারের পরিমাণ ৯ হাজার ৮৫০ কেজি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, ‘ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও এর চেয়ে কম ছিল। ফলে কৃষকেরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সার নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

তিনি আরো বলেন, ‘কৃষকেরা ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ৬৮০ মেট্রিক টন ছিল। সে অনুযায়ী সার পাওয়া গেছে এবং বিতরণও চলছে। উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। কৃষকেরা আতঙ্কিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ‘শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গার একটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সার বিতরণ চলছিল। এ সময় কিছু মানুষ সার নিয়ে চলে যান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিছু সার উদ্ধার হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় এক নাগরিককে পুলিশ আটক করেছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২)। দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত দিলীপ রুদ্র পাল এবং সবিতা রুদ্র পালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময়, ওই সড়কের উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় সন্দেহজনক অবস্থায় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%