ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচের উপলক্ষে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে ফুটবল ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রূপ নেয়। খেলাকে ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স শেখ ট্রেডার্সের স্বত্বাধিকারী রাকিবুল আজাদ হিমেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী আবু নাসের রানা। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আসাদুল জামান আসাদ, এরিয়া ইনচার্জ রাশেদ ভূঁইয়া এবং এক্সিকিউটিভ সোয়েফ ফরাজীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত

প্রীতি ম্যাচে প্রিমিয়ার সিমেন্ট মেলস পিএলসি গ্রুপ ২-১ গোলে এএমকে পরাজিত করে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এই ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারেও সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


রাজশাহীর পুঠিয়ায় মাদক, ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেফতার ২

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব-৫-এর সিপিএসসি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের মানব ও পশু চিকিৎসার ওষুধ এবং চোরাই মালামালসহ ধরা পড়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধোপাপাড়া এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুঠিয়ার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫) এবং ধোপাপাড়া জিউপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোঃ মিঠন আলী (৩৩)।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুঠিয়া থানার ধোপাপাড়া (মোহনপুর) গ্রামের মিজানুর রহমানের আধাপাকা টিনশেড বসতঘরে অভিযান চালিয়ে র‌্যাব ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধ, কৃষি উপকরণ, ১৮২টি মোবাইল সিমকার্ড, বিভিন্ন কোম্পানির পাঁচটি বাটন মোবাইল ফোন, ২৯ টাকা মূল্যমানের ৩৮৯টি মোবাইল রিচার্জ কার্ড, একটি ল্যাপটপ, গামবুট দুই জোড়া, বিভিন্ন ধরনের প্যাকেট ও সরঞ্জাম, দুটি হাতুড়িসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করে।

পরে রাত সাড়ে ৭টার দিকে ধোপাপাড়া বাজারে মিঠন আলীর মুদির দোকানে অভিযান চালিয়ে চোরাই ৩৯৯ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল এবং ১০০ মিলিলিটারের ৪৯৮ বোতল রুটা রেস যৌনবর্ধক সিরাপ উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, মিজানুর রহমানের নেতৃত্বে একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্র বিভিন্ন সময়ে চলন্ত ট্রাক থেকে কৌশলে মালামাল চুরি করে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বিক্রি করে আসছিল। মিজানুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


গুদামের দরজা ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

সার নিতে সকাল থেকে ডিলার পয়েন্টে ভিড় করেছিলেন কৃষকেরা। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও গুদাম খোলেনি ডিলার।

এমন অবস্থায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে সার বের করে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিলেও বাকি সার উদ্ধারের চেষ্টা এখনও চলছে।

রবিবার (২৩ আগস্ট) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুল হাজীর মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার তাইফুর রহমান মুকুল। তার ডিলার পয়েন্টে যথেষ্ট সার বরাদ্দ থাকলেও কৃষকদের মধ্যে সার বিতরণে গড়িমসির অভিযোগ রয়েছে। চলতি মৌসুমে তার বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা সার। এর মধ্যে গুদামে মজুত ছিল ৩৪০ বস্তা।

রবিবার সকাল থেকেই সার নিতে ওই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্ট না খোলায় এক পর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে সার বের করে নিতে শুরু করেন।

এ সময় কৃষকেরা ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে যান। এসব বস্তায় মোট সারের পরিমাণ ৯ হাজার ৮৫০ কেজি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুদামে থাকা বাকি সার রক্ষা করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, ‘ওই ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। কিন্তু বরাদ্দ ছিল ১ হাজার ৩২০ বস্তা। উত্তোলনও এর চেয়ে কম ছিল। ফলে কৃষকেরা সার না পাওয়ার শঙ্কা থেকে গুদাম থেকে সার নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

তিনি আরো বলেন, ‘কৃষকেরা ১৯৭ বস্তা সার নিয়ে গেছেন। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ‘আগস্ট মাসে উপজেলায় ইউরিয়া সারের চাহিদা ৬৮০ মেট্রিক টন ছিল। সে অনুযায়ী সার পাওয়া গেছে এবং বিতরণও চলছে। উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। কৃষকেরা আতঙ্কিত হয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ‘শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গার একটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে সার বিতরণ চলছিল। এ সময় কিছু মানুষ সার নিয়ে চলে যান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিছু সার উদ্ধার হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় এক নাগরিককে পুলিশ আটক করেছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২)। দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত দিলীপ রুদ্র পাল এবং সবিতা রুদ্র পালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময়, ওই সড়কের উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় সন্দেহজনক অবস্থায় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


সিলেটে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকার পৃথক অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

গত ২২ ও ২৩ আগস্ট সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল এবং প্রতাপপুর সীমান্ত ফাঁড়ি ও বিজিবি সদর দপ্তরের বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, পঁচনশীল মাছ, চিনি, সুপারি, ফল ও ইয়াবা।

এছাড়া নদীপথ দিয়ে অবৈধভাবেই বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা এবং মৃগেল মাছও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এই বিশাল চালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি জানান, উদ্ধার করা মালামাল প্রচলিত সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%