০৫:২৬ পি.এম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) বেলা ১টা থেকে এই গোলাগুলি শুরু হয়েছে।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, দুর্গম পাহাড়ের কলাবুনিয়ায় আজ বেলা একটায় গুলির শব্দ শোনা যাচ্ছে।
আরও পড়ুন: সোনাপাহাড় ও তেমুহানীতে জোরারগঞ্জ পুলিশের অভিযান: চোলাইমদ ও চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৫
তিনি আরও উল্লেখ করেন, ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এই গোলাগুলির ঘটনা ঘটছে। বর্তমানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানোও কঠিন। তবে নিরাপত্তা বাহিনীসহ আমরা ওই এলাকায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন