ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কারাগারে বসেই এমবাপ্পেসহ ২৬ ধনকুবেরকে অপহরণের পরিকল্পনা!


কারাগারে বসেই এমবাপ্পেসহ ২৬ ধনকুবেরকে অপহরণের পরিকল্পনা!

ফ্রান্সের পুলিশ কিলিয়ান এমবাপ্পে সহ রিয়াল মাদ্রিদের ফুটবল তারকারা এবং বেশ কয়েকজন ধনকুবেরকে অপহরণের পরিকল্পনার অভিযোগে ১৮ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে। ওই তরুণের নাম ক্লিমেন্ট এল, যিনি জেলখানায় বন্দি অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট ব্যবহার করে নিজের গ্যাং পরিচালনা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে মানবপাচার ও সশস্ত্র ডাকাতির মামলায় কারাগারে বন্দি থাকা ক্লিমেন্ট ‘লেস্টার জেড’ ছদ্মনামে এই নেটওয়ার্কটি চালাতেন। পুলিশ তার কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোনের মাধ্যমে মোট ২৬ জন হাই-প্রোফাইল ব্যক্তির নাম ও ঠিকানা উদ্ধার করেছে। এই তালিকার মধ্যে সবচেয়ে বড় নাম রিয়াল তারকা এমবাপ্পে, যিনি প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড সম্পদের মালিক। এছাড়া ধনী ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী, জুয়েলারি মালিক এবং বেশ কয়েকজন র‌্যাপারও তাদের টার্গেটের মধ্যে ছিলেন।

ফরাসি সংবাদমাধ্যম ল্য প্যারিসিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে প্যারিসের এক ঘড়ির দোকানে ডাকাতির ঘটনা এই বিশাল ষড়যন্ত্রের জট খুলতে শুরু করে। ক্লিমেন্টের গ্যাংয়ের সশস্ত্র দুই সদস্য সেখানে হামলা চালিয়ে ১ লাখ ২৮ হাজার পাউন্ড মূল্যের ১১টি বিলাসবহুল ঘড়ি লুট করে স্কুটারে পালিয়ে যায়।

আরও পড়ুন: এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

পালানোর আধঘণ্টার মাথায় স্কুটারটি এক ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনাস্থল থেকেই প্রথম আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তদন্তের সূত্র ধরে পুলিশ মূল মাস্টারমাইন্ড ক্লিমেন্ট এবং তার সহযোগীর কাছে পৌঁছায়।

 

আদালতে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল জানান, ক্লিমেন্ট একজন বিপজ্জনক অপরাধী, যার আগের রেকর্ডে মাদক ও হিংসাত্মক ডাকাতির সাজা রয়েছে। তিনি আদালতকে বলেন, ‘ছেলেটি ইতোমধ্যে গুরুতর অপরাধে জেল খাটছিল। এখন আবার নতুন করে নামিদামি ফুটবলার ও তারকাদের টার্গেট করার খবর আসছে। কেবল একাকী কারাবাসই (সলিটারি কনফাইনমেন্ট) তাকে অনুতপ্ত করতে পারে।’

স্কুলজীবনেই পড়ালেখা ছেড়ে অপরাধ জগতে পা রাখা ক্লিমেন্ট নিজেকে মূল হোতা বলে মানতে নারাজ।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার উর্মি আবার গ্রেফতার

 

নিজেকে নিছকই এক ‘মধ্যস্থতাকারী’ দাবি করে তিনি বলেন, ‘আমি জানি অপরাধ গুরুতর, তবে আমি মূল মাস্টারমাইন্ড নই। আমি শুধু ওপরের নির্দেশে কাজ করেছি।’

আদালতের কাছে নিজের শেফ হওয়ার শৈশবের স্বপ্নের কথা জানিয়ে এই তরুণ আবেদন করেন, ‘আমাকে পাগল ও সন্ত্রাসীদের মাঝে নির্জন কারাবাসে রাখা হয়েছে, এটি আমার জীবনের কোনো পরিবর্তন আনবে না। আমি ছোটবেলা থেকেই শেফ হতে চেয়েছিলাম, এখনো সেই স্বপ্ন পূরণ করতে চাই।’

পুলিশি তদন্তে তার চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে অস্ট্রেলিয়ার কোচিংয়ে যোগ দিলেন মিস্টার ক্রিকেট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরে অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু : ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


বছরে অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু : ইউনিসেফ

বিশ্বের ২১টি দেশে বছরে প্রায় দুই কোটি শিশু অনলাইনে অন্তত একধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জরিপে অংশগ্রহণকারী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় প্রতি পাঁচজনের একজন অনলাইনে যৌন শোষণ বা নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ করেছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২১টি দেশের তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে।

ইউনিসেফের হিসাব অনুযায়ী, প্রায় দেড় কোটি শিশু অনিচ্ছাকৃতভাবে যৌন বিষয়বস্তুর সম্মুখীন হয়েছে। এছাড়া, প্রায় ৯০ লাখ শিশুকে যৌন আলাপ বা যৌন ছবি শেয়ার করতে চাপ দেওয়া হয়েছে।

 

এছাড়া, প্রায় ৪০ লাখ শিশুর যৌন ছবি তাদের সম্মতি ছাড়াই অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ইউনিসেফের উদ্বেগ, বিশ্বজুড়ে এ ধরনের নির্যাতনের শিকার শিশুদের প্রকৃত সংখ্যা কয়েক কোটি হতে পারে। অনেক শিশু এসব ঘটনার কথা প্রকাশ করতে বা কর্তৃপক্ষকে জানাতে পারে না।

প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১টি দেশে প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে।

 

এই দেশের মধ্যে কেনিয়া, পাকিস্তান, ব্রাজিল ও সার্বিয়াও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যৌন শোষণ ও নির্যাতনের প্রায় ৬০ শতাংশ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের নাম রয়েছে। এছাড়া, ১৪ শতাংশ ঘটনা অনলাইন গেমে ঘটেছে।

তবে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, জরিপের তথ্যের বড় অংশ পুরনো।

 

কিশোরদের সুরক্ষায় এরপর বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত রাখা এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের বার্তা ঠেকানোর ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

মেটার দাবি, শিশু যৌন শোষণ প্রতিরোধে তাদের সব প্ল্যাটফর্মে কঠোরভাবে কাজ চলছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইমরান খানের বোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইমরান খানের বোন

ইমরান খানের বোন উজমা খান আবারও সুপ্রিম কোর্টে গেছেন, অভিযোগ করে যে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার ছেলেদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে না।

বুধবার উজমা খান আদালত অবমাননার একটি আবেদন দাখিল করেছেন।

 

১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানের বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে এই আবেদনটি করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। পাকিস্তানের দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনুসারে, সুপ্রিম কোর্টে করা আবেদনে দেশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। বিবাদীদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সাজিদ বেগ, পাঞ্জাবের কারা বিভাগের মহাপরিদর্শক মিয়ান সালিক জালাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আহমেদ সরওয়ার রাজা এবং ইসলামাবাদ রাজধানী অঞ্চলের প্রধান কমিশনার সোহেল আশরাফ।

 

উজমা খানের আবেদনে উল্লেখ করা হয়েছে, ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছিল। কিন্তু সেসব নির্দেশনা এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। ওই আদেশে ইমরান খানের দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তার বোনদের প্রতি সপ্তাহে ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।

 

তবে মঙ্গলবার উজমা খান নির্ধারিত সাক্ষাতের জন্য আদিয়ালা কারাগারে গেলে তাকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

এছাড়া গত মার্চ থেকে ইমরান খানের ছেলেদের সঙ্গে অডিও যোগাযোগও সীমিত রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, কাসিম ও সুলাইমানের সঙ্গে দুই সপ্তাহ পরপর টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু সেই নির্দেশও কার্যকর করা হয়নি। এসব কারণে ১৮ আগস্টের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন উজমা খান।

 

চিকিৎসার নির্দেশ নিয়েও আদালত অবমাননার অভিযোগ ১৮ আগস্টের সুপ্রিম কোর্টের আদেশের আরেকটি অংশ বাস্তবায়ন না করার অভিযোগে এর আগে আদালত অবমাননার আবেদন করা হয়েছিল।

ওই আদেশে ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল তার শারীরিক পরীক্ষা করার কথা ছিল। একই আদেশে ইমরান খানকে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে আদালতের ওই নির্দেশের পরও ইমরান খানকে ২১ আগস্ট পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেন। এরপর অল্প সময়ের মধ্যেই তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবারও ইমরান খানের স্বজনদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইমরান খানের স্ত্রী বুশরা বিবির পরিবারের সদস্যরাও একই ধরনের বাধার মুখে পড়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারা কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছে। পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই মনে করে, ইমরান খানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেওয়া সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশনার প্রকাশ্য লঙ্ঘন। দলটি বলেছে, উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ থাকার পরও ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে তাদের স্বজনদের দেখা করতে বারবার বাধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে পিটিআই।

পিটিআই কারা কর্মকর্তাদের আদালতের নির্দেশ ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। দলটি একই সঙ্গে ইমরান খান ও বুশরা বিবি—দুজনের সঙ্গেই তাদের পরিবারের সদস্যদের নিয়মিত দেখা করার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দলটির বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে পরিবারের সঙ্গে দেখা এবং তার ছেলেদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া উচিত। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত বাড়ি ফেরার তাগিদেই দিনে ১৮ ঘণ্টা কাজ, জানালেন প্রীতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


দ্রুত বাড়ি ফেরার তাগিদেই দিনে ১৮ ঘণ্টা কাজ, জানালেন প্রীতি

বলিউডে দীর্ঘ সময় ধরে কাজ করা এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য সম্পর্কে চলমান আলোচনার প্রেক্ষাপটে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। কুণাল খেমু পরিচালিত আসন্ন ছবি ‘ভাইব’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় শুটিং করা অত্যন্ত কঠিন হলেও পরিস্থিতির ওপর নির্ভর করে কাজের সময় নির্ধারণ করা হয়।

 

নিজের অভিজ্ঞতা সম্পর্কে প্রীতি জানান, তিনি একসময় দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেছেন। তবে এর পেছনে মূল কারণ ছিল

যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে

দ্রুত ফিরে যাওয়ার তাগিদ। প্রীতির কথায়, ‘আমি চেয়েছিলাম ভারতের কাজ দ্রুত শেষ করে যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে। তাই আমাকে দীর্ঘ সময় ধরে টানা কাজ করতে হয়েছে।

 

তবে এভাবে একটানা কাজ করা মোটেও সহজ বিষয় নয়।’

বলিউডে কাজের সময় এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সম্প্রতি প্রবাস অভিনীত ‘স্পিরিট’ ছবিটি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়ার বিষয়টি এই আলোচনা নতুন করে উসকে দিয়েছে। জানা যায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে কাজের সময় আট ঘণ্টার মধ্যে রাখা এবং পারিশ্রমিক সংক্রান্ত কিছু শর্ত নিয়ে মতপার্থক্যের কারণে দীপিকা এই প্রজেক্টটি ছেড়ে দেন।

 

সন্তান হওয়ার পর কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতেই তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী রাজশাহী

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:১২ পি.এম


রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ

 রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার মুক্তারপুর বালুরঘাট এলাকায় এ অভিযান চালায়। এ সময় ৭৮ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মদ চারঘাট থানায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%