১০:৪৬ এম
মাইক হাসি, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে বাদ দিয়ে নিজের দেশ অস্ট্রেলিয়াকে বেছে নিয়েছেন। কিংবদন্তি এই ব্যাটার অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। ক্রিকেটের জগতে ‘মিস্টার ক্রিকেট’ হিসেবে পরিচিত হাসি, অস্ট্রেলিয়ার জন্য পরামর্শক ও কোচ হিসেবে কাজ করবেন।
সম্প্রতি, ইংল্যান্ড টেস্ট দলের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকে মাইক হাসি একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে, তিনি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার নতুন দায়িত্ব শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ১২ মাস তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলের জন্যও কাজ করবেন।
নতুন দায়িত্ব পেয়ে হাসি উচ্ছ্বসিত, তিনি বলেছেন, “তিন সংস্করণেই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সামনে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়। এই সময়ে অবদান রাখতে পারব বলে আশা করছি।”
আরও পড়ুন: চেন্নাই সুপার কিংসে লিভিংস্টোন-এডওয়ার্ডসকে অন্তর্ভুক্তির চমক
অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও হাসিকে পেয়ে খুশি, তিনি মন্তব্য করেছেন, “তার (হাসির) অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বর্তমান কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে দারুণভাবে মানানসই। দলে তার অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ের দুর্বলতা কাটানোর এবং বড় টুর্নামেন্টগুলোতে সাফল্য অর্জনের লক্ষ্যে হাসির অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে।
২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত, অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩০২ ম্যাচ খেলেছেন হাসি। তিনি ৪৯ গড়ে ১২৩৯৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৭২টি ফিফটি এবং ২২টি সেঞ্চুরি। তিনি একটি বিশ্বকাপ এবং দুটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন।
আরও পড়ুন: কোকেনকাণ্ডে নিষিদ্ধ ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার, জানা গেল এত দিন পর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন