ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ গ্রেফতার, উদ্ধার পিস্তল


গাজীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ গ্রেফতার, উদ্ধার পিস্তল

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির অভিযোগে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হাসমত উল্লাহ জানিয়েছেন, গত ৯ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর থানাধীন গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে (২৪) গ্রেফতার করে গাজীপুর জেলা ডিবি পুলিশের একটি দল। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা

একই দলের সদস্যরা গত শুক্রবার (২০ নভেম্বর) অপর এক অভিযানে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ডের চন্নাপাড়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালায়। এ সময় বিকাশের টাকা ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ মো. রবিন আহম্মেদকে (২২) গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় মোট সাতটি মামলা রয়েছে। অপর আসামি রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক

কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ শিক্ষা শিবিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শাখার সম্মানিত জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইয়েদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা কামরুল, আমুয়া ইউনিয়নের সাবেক আমির মাস্টার আব্দুর রহিম ও কাঠালিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শিক্ষা শিবিরের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। বক্তারা কর্মীদের উদ্দেশে কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার তাগিদ দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, শুধু সাংগঠনিক কাজ করলেই হবে না, নিজেকে আগে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন কর্মীকে হতে হবে সৎ, আমানতদার, পরোপকারী ও দেশপ্রেমিক। কোরআন-হাদিসের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলেই দুনিয়াতে শান্তি আর পরকালে জান্নাত লাভ সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক বলেন, আজকের সমাজে নৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে উত্তরণে ইসলামী শিক্ষায় শিক্ষিত আদর্শ নাগরিকের বিকল্প নেই। কর্মীদের তিনি পড়াশোনা, চরিত্র গঠন ও সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, একজন ভালো কর্মী মানেই একজন ভালো নাগরিক। নিজের এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠায় কাজ করাই আমাদের দায়িত্ব।

উপজেলা আমির মাস্টার মজিবুর রহমান ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক সাইয়েদুর রহমান তাদের বক্তব্যে কর্মীদের সংগঠনের শৃঙ্খলা মেনে চলা, নিয়মিত পড়াশোনা করা ও দাওয়াতি কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তারা বলেন, শিক্ষা শিবিরের শিক্ষা শুধু শিবিরেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। বক্তারা আরও বলেন, কর্মীদের কোরআন-হাদিসের আলোকে মানোন্নয়ন করে পরকালে জান্নাত লাভ ও নিজেকে একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে।

দিনব্যাপী শিক্ষা শিবিরে দারসুল কোরআন, দারসুল হাদিস, সাংগঠনিক আলোচনা, নামাজের গুরুত্ব, নৈতিক শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপটে কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা হয়। দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে আবার আলোচনা শুরু হয়। শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই বলেন, এই শিবির থেকে তারা নতুন করে নিজেদের গড়ার অনুপ্রেরণা পেয়েছেন। আগামীতেও এমন শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার দাবি জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক

দীর্ঘ ২৫ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারণে দীর্ঘ আড়াই দশক ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস সড়ক থেকে শুরু হয়ে উপজেলা সড়ক, পুরান পোল, বড় ব্রিজ, সাইফুল মল্লিক মিল বাড়ি হয়ে পুরানো আউরা বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দক্ষিণ আউরা গ্রামে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং সড়কটি আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটির উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দক্ষিণ আউরা এলাকাটি ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। এছাড়া সড়কটির একাংশ জাতীয় পার্টির এক নেতার বাড়ির সামনে দিয়ে যাওয়ায় রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয় এবং উন্নয়নকাজ আটকে থাকে বলে অভিযোগ উঠেছে।

তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় শীর্ষ নেতা। জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মজনু জানান, দক্ষিণ আউরা গ্রামের রাস্তার উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছিল।

অন্যদিকে, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকন বলেন, "বিএনপি আমলে আমি নিজে এ রাস্তার কাজ করিয়েছি, এরপর আর কোনো কাজ হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কারণে এই গ্রামের রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি।"

দ্রুত সংস্কারের দাবি জানিয়ে কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক বলেন, "অতি দ্রুত রাস্তার কাজটি করা প্রয়োজন। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।"

সড়কটির বেহাল দশার কারণে ব্যবসায়িক ক্ষতির কথা তুলে ধরে স্থানীয় ব্যবসায়ী মো. সাহিন জমাদার বলেন, "রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বাজারে মালামাল পরিবহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভ্যান বা রিকশা ঢুকতে চায় না, এতে আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং ব্যবসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।"

এলাকার স্থায়ী বাসিন্দা নকির জমাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্ষাকালে এই রাস্তায় হাঁটু সমান কাদা জমে থাকে, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে টেকা দায়। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা রাজনীতির হিসাব বুঝি না, দ্রুত একটি ভালো রাস্তা চাই।"

সব মিলিয়ে রাজনৈতিক রেষারেষি ও আধিপত্য বিস্তারের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করছেন এলাকাবাসী। জনস্বার্থে দলীয় ভেদাভেদ ভুলে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%