ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা


দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

শনিবার, এক বিবৃতিতে র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হক এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে র‍্যাক নেতারা উল্লেখ করেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অপরিহার্য।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাকশিল্পে সহিংসতার ঘটনায় ৫ শ্রমিক নেতা গ্রেফতার

র‍্যাক বিশ্বাস করে যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীক হয়ে উঠবে। একই সাথে, দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ফুলহাম দিল ধাক্কা, টানা ৪ ম্যাচে জয়হীন ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


এবার ফুলহাম দিল ধাক্কা, টানা ৪ ম্যাচে জয়হীন ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির দুঃসময় কাটানোর লক্ষ্যে কোনো অগ্রগতি হচ্ছে না। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোর ফলে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে এনজো মারেস্কার দল।

এবার নিজেদের মাঠ, ইতিহাদ স্টেডিয়ামে, ফুলহামের বিপক্ষে বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়েছে সিটি। আর্লিং হালান্ডের একটি গোল বাতিল হওয়ার পর, শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিটিজেনদের। এর ফলে প্রিমিয়ার লিগে টানা ৪ ম্যাচ জয়হীন রয়ে গেল দলটি।

আজকের ম্যাচের ১৬ মিনিটে, অস্কার ববের সহায়তায় গোল করে ফুলহামকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ। পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু হালান্ডের গোল বাতিল হয়ে যাওয়ার কারণে হতাশ হতে হয় স্বাগতিকদের।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মুনিজের গোলে ফুলহাম এগিয়ে যায়। ছবি: রয়টার্স

ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে বল পেয়ে, ফুলহাম গোলরক্ষক বার্নড লেনোর সঙ্গে সংঘর্ষের মধ্যে জালে বল পাঠান হালান্ড। শুরুতে গোলের আনন্দে মাতলেও রেফারি টমাস ব্রামল ফাউলের সিদ্ধান্ত দেন। পরে ভিএআরেও সেই সিদ্ধান্ত বহাল থাকে।

প্রিমিয়ার লিগের ব্যাখ্যা অনুযায়ী, বলটি তখন লেনোর দুই হাতের নিয়ন্ত্রণে ছিল। সেই অবস্থায় হালান্ড বল কেড়ে নিয়ে জালে পাঠানোয় ফাউল ধরা হয়।

বিরতির পর, ম্যাচের ৫৭ মিনিটে দারুণ এক নিচু শটে সিটিকে সমতায় ফেরান এলিয়ট অ্যান্ডারসন। এরপর জয়সূচক গোলের জন্য চেষ্টা করেও সফল হয়নি স্বাগতিকেরা।

এই ড্রয়ে সিটি ৪ ম্যাচে জয়হীন রইল। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফুলহামের অবস্থান ১৪তম।

শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির ব্যবধান ৫ পয়েন্ট। আজ রাতে নিউক্যাসলের বিপক্ষে জিতলেই ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পাবে গানাররা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুপম খের: প্রয়োজনের বাইরে সম্পদের পেছনে ছোটা অর্থহীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


অনুপম খের: প্রয়োজনের বাইরে সম্পদের পেছনে ছোটা অর্থহীন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মোট সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি—ইন্টারনেটে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছেন অভিনেতা নিজেই। তার ভাষ্য, অনলাইনে যে পরিমাণ সম্পদের কথা বলা হচ্ছে, তার ১০ শতাংশও তার নেই।

সম্প্রতি সাংবাদিক ভারতী প্রধানের ইউটিউব চ্যানেল ‘দ্য আনফিল্টারড আওয়ার’-এ এক সাক্ষাৎকারে নিজের সম্পদ ও জীবনযাপন নিয়ে কথা বলেন অনুপম খের। এ সময় তিনি জানান, বর্তমানে নিজের বাড়িতে নয়, ভাড়া বাসায় থাকেন তিনি। প্রায় ১০ বছর আগেই সম্পত্তির পেছনে অযথা দুশ্চিন্তা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

অভিনেতা বলেন, ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নেয়ার পর নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। বাড়ির মালিকানা নিয়ে কোনো ধরনের চাপ বা দুশ্চিন্তা এখন আর তাকে ভাবতে হয় না। শিমলায় শুধু মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন তিনি। তার ভাইও ভাড়া বাসায় থাকেন এবং তারা দুজনই এতে সন্তুষ্ট।

অনুপম জানান, আগে তার একটি বাড়ি ছিল, সেটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন। পরে অন্য একটি বাড়িতে ওঠেন। একই সময়ে তার স্ত্রী কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চণ্ডীগড়ে চলে যান। এরপর নতুন বাড়ি খোঁজার সময় তিনি উপলব্ধি করেন, ভাড়া বাসায় থাকলেই বরং স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সম্পদের পরিমাণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমাকে নিয়ে মানুষের ধারণা, আমি অনেক ধনী। গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে আপনারা অবাক হবেন। কখনো কখনো মনে হয়, এসব তথ্যের জন্য তাদের বিরুদ্ধে মামলা করি। ৪০০-৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই।’

অনুপম আরও জানান, ইন্টারনেটে তার সম্পদের পরিমাণ দেখে বন্ধুরা প্রায়ই মজা করেন এবং সেই টাকা থেকে তাদের কিছু দিতে বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত হতদরিদ্র পরিবার। তবে, সরকারি বরাদ্দের ঢেউটিন পেয়েছেন সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে তালিকা তৈরির অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত বন্যায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সোনাতনী ইউনিয়নের ধীতপুর, ঘোনাপাড়া ও কুরসী গ্রামের প্রায় ২০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কিছু পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন।

শতবর্ষী রহিতন নেছা ও তার মেয়ে সালেহা বেগমের অবস্থা অত্যন্ত করুণ। নদীভাঙনে রহিতন নেছার বাড়ি সাতবার ভেঙেছে। বর্তমানে তারা অন্যের জমিতে একটি জীর্ণ টিনের ঘরে বসবাস করছেন। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে এবং ভাঙা বেড়া দিয়ে রাতে শিয়াল-বেজি ঢোকে।

সালেহা বেগম, যিনি স্বামী পরিত্যক্তা, তারও কোনো আশ্রয়স্থল নেই। মা-মেয়ে জমির আইল থেকে শাক কুড়িয়ে জামিরতা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, এমন দুরবস্থার পরও সরকারি সহায়তার টিন তারা পাননি, অথচ সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিরা পেয়েছেন বরাদ্দের টিন।

স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোনাতনী ইউনিয়নের ৭০টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। দুই বান্ডিল টিনের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। পরিবারপ্রতি ৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় তা এখনো পাননি সুবিধাভোগীরা।

স্থানীয়দের অভিযোগ, ৭০ জনের তালিকায় অন্তত ২৫ থেকে ৩০ জন আর্থিকভাবে সচ্ছল, রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দলীয় ব্যক্তি রয়েছেন। তাদের কেউ প্রকৃত নদীভাঙনকবলিত নন। কিছু লোক বরাদ্দের টিন অন্যত্র বিক্রিও করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

ধীতপুর ও ঘোনাপাড়া গ্রামের প্রায় ১৫০ পরিবার বসতভিটা হারালেও সহায়তা পেয়েছেন মাত্র ছয়জন। তাদের মধ্যে হাফিজুর রহমান, যিনি সার ব্যবসায়ী, এবং হারুন উর রশিদ, যিনি ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি। তাদের বাড়িঘর এখনো নদীতে বিলীন হয়নি। এ ছাড়া বড় চামতারা, ছোট চামতারা, বারোপাখিয়া ও জগতলা গ্রামের কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তি টিন পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বারোপাখিয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং ধীতপুর গ্রামের আব্দুল খালেক, জানে আলম ও আব্দুর রহমান বলেন, বারোপাখিয়া গ্রাম চার-পাঁচ বছর আগে ভেঙেছে। অথচ ওই গ্রামের ২৫ থেকে ৩০ জন সচ্ছল ব্যক্তি বরাদ্দের টিন পেয়েছেন। তাদের অভিযোগ, ১৫ থেকে ২০ বছর আগে এলাকা ছেড়ে রাজশাহী, নাটোর ও সলঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করা কয়েকজনও টিন পেয়েছেন।

সোনাতনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম রবি এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্বাস আলী বলেন, এ বছরের প্রকৃত ভাঙনকবলিত ব্যক্তিদের তালিকায় রাখা হয়নি। বরং কয়েক বছর আগে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করা ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে। তালিকা তৈরির আগে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

অভিযোগের বিষয়ে উপকারভোগী হাফিজুর রহমান বলেন, নদীভাঙনে আমার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমার বাড়িও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ কারণে টিন পেয়েছি।

সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, টিন বিতরণের কথা শুনেছি, তবে কারা পেয়েছেন, তা জানি না।

শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা পাঁচ শতাধিক হলেও বরাদ্দ ছিল মাত্র ৭০টি। জনপ্রতিনিধিদের সহযোগিতায় তালিকা তৈরি করা হয়েছে। যারা এবার পাননি, তারা পরবর্তী সময়ে পেতে পারেন। তালিকায় নাম না থাকায় কেউ কেউ অভিযোগ করেছেন, যা স্বাভাবিক।

বণ্টনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, শুধু বন্যা বা নদীভাঙনে ক্ষতিগ্রস্তরাই নন, অসহায়, দুস্থ, দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিরাও গৃহনির্মাণের জন্য সরকারি টিন পেতে পারেন। বিধিবিধান মেনেই তালিকা তৈরি ও বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণিমার নতুন কনের সাজ, ফেসবুকে ২২ লাখ ভিউ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


পূর্ণিমার নতুন কনের সাজ, ফেসবুকে ২২ লাখ ভিউ

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা আবারও নতুন সাজে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ঐতিহ্যবাহী কনের বেশে তিনি ভক্তদের নজর আকর্ষণ করেছেন। ফেসবুকে তাঁর ব্রাইডাল লুকের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের দুই দিনের মধ্যে এক মিনিটের এই ক্লিপটি ২২ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এতে পূর্ণিমাকে গাঢ় লাল রঙের শাড়িতে দেখা যায়, যার পাড়ে সোনালি নকশার কাজ রয়েছে। তিনি ম্যাচিং ওড়না, কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়ি পরে সেজেছেন। তাঁর সাজের সঙ্গে মানানসই মেকআপে সাবেকি আভিজাত্য ফুটে উঠেছে।

লাল পর্দা ও ঝাড়বাতির আবহে দৃশ্যধারণ করা ভিডিওটিতে ওড়নার আড়াল থেকে হাত বাড়ানো কিংবা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসার মতো মুহূর্তগুলো ধরা পড়েছে। ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’

মন্তব্যের ঘরে ভক্তরা তাঁর এই রূপের প্রশংসা করেছেন। অনেকেই জানতে চেয়েছেন, এই বয়সেও কিভাবে তিনি তারুণ্য ধরে রাখতে সক্ষম হয়েছেন।

পূর্ণিমা প্রায় তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর পর্দায় উপস্থিতি কিছুটা কমেছে। ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় সর্বশেষ তাঁকে দেখা যাবে; এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%