প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মোট সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি—ইন্টারনেটে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এই দাবি সরাসরি নাকচ করেছেন অভিনেতা নিজেই। তার ভাষ্য, অনলাইনে যে পরিমাণ সম্পদের কথা বলা হচ্ছে, তার ১০ শতাংশও তার নেই।
সম্প্রতি সাংবাদিক ভারতী প্রধানের ইউটিউব চ্যানেল ‘দ্য আনফিল্টারড আওয়ার’-এ এক সাক্ষাৎকারে নিজের সম্পদ ও জীবনযাপন নিয়ে কথা বলেন অনুপম খের। এ সময় তিনি জানান, বর্তমানে নিজের বাড়িতে নয়, ভাড়া বাসায় থাকেন তিনি। প্রায় ১০ বছর আগেই সম্পত্তির পেছনে অযথা দুশ্চিন্তা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অভিনেতা বলেন, ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নেয়ার পর নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। বাড়ির মালিকানা নিয়ে কোনো ধরনের চাপ বা দুশ্চিন্তা এখন আর তাকে ভাবতে হয় না। শিমলায় শুধু মায়ের জন্য একটি বাড়ি কিনেছেন তিনি। তার ভাইও ভাড়া বাসায় থাকেন এবং তারা দুজনই এতে সন্তুষ্ট।
অনুপম জানান, আগে তার একটি বাড়ি ছিল, সেটি অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন। পরে অন্য একটি বাড়িতে ওঠেন। একই সময়ে তার স্ত্রী কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চণ্ডীগড়ে চলে যান। এরপর নতুন বাড়ি খোঁজার সময় তিনি উপলব্ধি করেন, ভাড়া বাসায় থাকলেই বরং স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া সম্পদের পরিমাণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমাকে নিয়ে মানুষের ধারণা, আমি অনেক ধনী। গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে আপনারা অবাক হবেন। কখনো কখনো মনে হয়, এসব তথ্যের জন্য তাদের বিরুদ্ধে মামলা করি। ৪০০-৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই।’
অনুপম আরও জানান, ইন্টারনেটে তার সম্পদের পরিমাণ দেখে বন্ধুরা প্রায়ই মজা করেন এবং সেই টাকা থেকে তাদের কিছু দিতে বলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন