ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক


২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক

দীর্ঘ ২৫ বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দলের কারণে দীর্ঘ আড়াই দশক ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইপাস সড়ক থেকে শুরু হয়ে উপজেলা সড়ক, পুরান পোল, বড় ব্রিজ, সাইফুল মল্লিক মিল বাড়ি হয়ে পুরানো আউরা বাজার পর্যন্ত বিস্তৃত এই সড়কটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। দক্ষিণ আউরা গ্রামে একাধিক গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং সড়কটি আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সাথে সংযুক্ত। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কটির উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দক্ষিণ আউরা এলাকাটি ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। এছাড়া সড়কটির একাংশ জাতীয় পার্টির এক নেতার বাড়ির সামনে দিয়ে যাওয়ায় রাজনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয় এবং উন্নয়নকাজ আটকে থাকে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

তবে ভিন্ন বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় শীর্ষ নেতা। জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন মজনু জানান, দক্ষিণ আউরা গ্রামের রাস্তার উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছিল।

অন্যদিকে, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ খায়রুল ইসলাম খোকন বলেন, "বিএনপি আমলে আমি নিজে এ রাস্তার কাজ করিয়েছি, এরপর আর কোনো কাজ হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের আমলে রাজনৈতিক কারণে এই গ্রামের রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগেনি।"

দ্রুত সংস্কারের দাবি জানিয়ে কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক বলেন, "অতি দ্রুত রাস্তার কাজটি করা প্রয়োজন। এখানে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।"

সড়কটির বেহাল দশার কারণে ব্যবসায়িক ক্ষতির কথা তুলে ধরে স্থানীয় ব্যবসায়ী মো. সাহিন জমাদার বলেন, "রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় বাজারে মালামাল পরিবহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ভ্যান বা রিকশা ঢুকতে চায় না, এতে আমাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং ব্যবসার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।"

আরও পড়ুন: নৈতিক অবক্ষয় রোধে আদর্শ নাগরিক গঠনের বিকল্প নেই: ড. ফয়জুল হক

এলাকার স্থায়ী বাসিন্দা নকির জমাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্ষাকালে এই রাস্তায় হাঁটু সমান কাদা জমে থাকে, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে টেকা দায়। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা রাজনীতির হিসাব বুঝি না, দ্রুত একটি ভালো রাস্তা চাই।"

সব মিলিয়ে রাজনৈতিক রেষারেষি ও আধিপত্য বিস্তারের জাঁতাকলে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে মনে করছেন এলাকাবাসী। জনস্বার্থে দলীয় ভেদাভেদ ভুলে দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, কাঠালিয়া উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল হক মিলন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, কাঠালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রুমী আকন, পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইব্রাহীম হাওলাদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তানভীর আহমেদ, একই ওয়ার্ডের বিএনপি নেতা খলিলুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল ভূইয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহ এবং পাটিখালঘাটা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন।

এ ছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি ঋণের চাপে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে: অর্থ সচিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


সরকারি ঋণের চাপে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে: অর্থ সচিব

ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাত প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে শিল্প ও বিনিয়োগ কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর পাশাপাশি ঋণের সুদহার হ্রাসের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত ‘ইমপ্যাক্ট অব দ্য ন্যাশনাল বাজেট অন পাবলিক অ্যান্ড করপোরেট সেক্টর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব মন্তব্য করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. খাইরুজ্জামান মজুমদার।

তিনি উল্লেখ করেন, সরকার যখন বাণিজ্যিক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করে, তখন ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ দেওয়ার পরিবর্তে সরকারকে ঋণ দিতে বেশি আগ্রহী হয়ে ওঠে। কারণ, সরকারকে ঋণ দিলে খেলাপি হওয়ার ঝুঁকি থাকে না এবং ঋণ আদায়ের জন্য তদারকিও করতে হয় না। অন্যদিকে, বেসরকারি খাতে ঋণ দিতে গেলে ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার কার্যক্রম তদারকি করতে হয় এবং খেলাপি হওয়ার ঝুঁকি নিতে হয়।

তিনি আরো বলেন, অর্থনীতিতে এই পরিস্থিতিকে ‘ক্রাউডিং আউট’ বলা হয়। সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে বেসরকারি খাতের জন্য ব্যাংকের ঋণপ্রবাহ সংকুচিত হয়ে পড়ে। বর্তমানে ব্যাংকগুলো সরকারি ঋণ থেকেই অধিকাংশ মুনাফা অর্জন করছে। এই প্রবণতা নিরুৎসাহিত করা প্রয়োজন এবং সরকারের ঋণ গ্রহণের একটি সীমা থাকা উচিত।

সচিব বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হলে দুটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ কমাতে হবে। দ্বিতীয়ত, ঋণের সুদহার কমাতে হবে। যদিও সরকার সরাসরি ঋণের সুদহার নির্ধারণ করতে পারে না, তবে নীতি সুদহারের মাধ্যমে তা প্রভাবিত করার সুযোগ রয়েছে।

উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের আজীবন সদস্য এম এ কাশেম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেপ্তার, বিশৃঙ্খলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেপ্তার, বিশৃঙ্খলার অভিযোগ

রাজধানী ঢাকা থেকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ নভেম্বর) কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে বলে এসআরইউর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আক্তারুজ্জামান পুলক মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

এসআরইউ সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে আটক করে। তিনি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন।

এই ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%