০২:২২ পি.এম
ঝিনাইদহ, ৯ অক্টোবর, ২০২৬ : এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ওয়াকিটকি সহ একজনকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে, মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে রাশেদ শেখ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে, তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪টি ল্যাপটপ, ওয়াকিটকি এবং প্রেসের একটি বুম।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজপাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন ইয়াবা ও মাদক ব্যবসার মূলহোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস, যিনি সুমন নামেও পরিচিত।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসআরবির উপস্থিতি টের পেয়ে মূলহোতা দীপ্ত কুমার বিশ্বাস পালিয়ে যায়। পরে রাশেদ শেখকে আটক করা হয়।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম বর্তমানে এসআরবি হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন