ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

মিচেল স্টার্ক টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে, মিরাজ পিছিয়ে পড়লেন


মিচেল স্টার্ক টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে, মিরাজ পিছিয়ে পড়লেন

আইসিসির সর্বশেষ প্রকাশিত পুরুষদের খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তিনি দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পিছনে ফেলে এক নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে, টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন।

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে স্টার্কের দুর্দান্ত বোলিং নজর কাড়ে। তিনি দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। যদিও অস্ট্রেলিয়া ম্যাচটি হারিয়েছে, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরে এসেছেন। ইয়ানসেন বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ১০ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন। তিনি ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে পৌঁছেছেন। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় মিরাজ শীর্ষ পাঁচে রয়েছেন, এবং তার অবস্থান চতুর্থ।

আরও পড়ুন: সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে উদ্বিগ্ন সিমন্স

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পারফরম্যান্সের ফলে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজন খেলোয়াড়ের। ৯ উইকেট নেয়া জোমেল ওয়ারিকান ছয় ধাপ এগিয়ে ৩০তম স্থান অর্জন করেছেন। নাঈম হাসান ৪৭তম এবং শরীফুল ইসলাম ৫৪তম স্থানে উন্নীত হয়েছেন।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ফখর জামান নয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে জায়গা করে নিয়েছেন। বেন ডাকেট ক্যারিয়ারসেরা ষষ্ঠ স্থানে উঠেছেন। টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ার সপ্তম এবং আজমতউল্লাহ ওমরজাই অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে মশাল মিছিলের প্রস্তুতি থেকে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


দিনাজপুরে মশাল মিছিলের প্রস্তুতি থেকে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতির সময় থানা পুলিশ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কিছু লোক সমবেত হন। অভিযোগ রয়েছে যে, ওই সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশাল মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ওসি আবদুল কুদ্দুস জানান, মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের হারের ধাক্কায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ট্রাম্পের হারের ধাক্কায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের অপ্রত্যাশিত পরাজয়ের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজ সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৬ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭২ ডলারে দাঁড়িয়েছে। তবে এর আগে এই দুই ধরনের অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে কমছিল।

সর্বশেষ লেনদেনের পর্বে, তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা

আরএফএল গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এইচআর

লোকবল নিয়োগ: ১৫ জন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: চাকরির বিবরণ প্রস্তুত, জনবলের চাহিদা শনাক্ত করা এবং নিয়োগ কার্যক্রম পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী, রাজশাহী।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএল-এর আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফের বান্ধবী জেরিকার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


তাহসিফের বান্ধবী জেরিকার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আদালত আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।

৪ দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান জেরিকা তাসনিম দিশা। ঘটনার পূর্বে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ এ গিয়েছিলেন। মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গেও দিশাকে একটি মোটরসাইকেল গ্যারেজে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে।

এছাড়া, ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় ঘটনার পূর্বে দিশার সঙ্গে তাহসিফের একাধিকবার ফোনালাপের প্রমাণ মেলে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর আমার ছেলে কে এম তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যে ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েজ মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরের দিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকাতে তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদের উদ্ধার হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%