বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠার পর চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ তারা পলায়ন, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
একইসঙ্গে, একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন, পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, এপিবিএনের সাবেক এএসপি আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবি এবং বিভিন্ন ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর এবং দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার কারণে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে এই গুরুদণ্ড প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট (বিজি-৩৭৭) চলাকালীন অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি চিহ্নিত হয়েছে। উড্ডয়নপূর্ব রক্ষণাবেক্ষণ নথির পর্যালোচনার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সঠিক মুহূর্তে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল এবং স্থানীয় জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টার পর ত্রুটিগুলো মেরামত করা হয় এবং নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এই অনভিপ্রেত ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে উড়োজাহাজটির কারিগরি লগবুক, রক্ষণাবেক্ষণের রেকর্ড এবং অপারেশনাল নথি পর্যালোচনা করে কমিটি অন্তত পাঁচটি পৃথক যান্ত্রিক ত্রুটির সুস্পষ্ট প্রমাণ পায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। বুধবার ছুরিকাঘাতের শিকার হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোখলেস (১৬) ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
নিহত রানা জেলার ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। সে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকার একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। অভিযুক্ত মোখলেসও একই কারখানায় কাজ করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে কারখানার অধিকাংশ শ্রমিকের ছুটি হয়ে যায়। কারখানার মালিকসহ অন্যান্যরা নামাজ আদায় করতে চলে গেলে সেখানে কাজ করছিল রানা ও মোখলেস। এ সময় হঠাৎ রানার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি সরকারি বিনিয়োগ সুকুক ছাড়বে। এই সুকুক আগামী ১ ডিসেম্বর নিলামের মাধ্যমে ইস্যু করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যবহার করা হবে।
সুকুক, যা ইসলামি বন্ড হিসেবে পরিচিত, শরিয়াহসম্মত আর্থিক সনদ। এটি প্রচলিত ঋণভিত্তিক বন্ডের পরিবর্তে বাস্তব সম্পদ বা নির্দিষ্ট ব্যবসায়িক প্রকল্পের অবিভাজ্য মালিকানার অংশীদারিত্বের ভিত্তিতে ইস্যু করা হয়।
সাধারণত এটি ইজারা বা লিজ চুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। বিনিয়োগকারীরা সম্পদের মালিকানা অর্জন করেন এবং সরকার বা ব্যবহারকারীর কাছে তা ভাড়া দেন। বিনিয়োগকারীরা এর বিপরীতে নির্ধারিত ভাড়া বা মুনাফা লাভ করেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮২ দিন মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস) নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এটি এ ধরনের দ্বিতীয় স্বল্পমেয়াদি সুকুক। নিলাম কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা-সংক্রান্ত নথি চূড়ান্ত করা হয়েছে।
এ সুকুক ইজারা বা লিজভিত্তিক পদ্ধতিতে ইস্যু করা হবে এবং এর অভিহিত মূল্য ৩ হাজার কোটি টাকা। সুকুকের মেয়াদপূর্তির তারিখ আগামী বছরের ২ জুন। ১৮২ দিনে বিনিয়োগকারীরা মোট ১১২ কোটি টাকা মুনাফা পাবেন, যা বার্ষিক হিসাবে ৭ দশমিক ৫০ শতাংশ হবে। মেয়াদ শেষে এককালীন এ অর্থ পরিশোধ করা হবে।
এর আগে দেশের প্রথম স্বল্পমেয়াদি শরিয়াহভিত্তিক সুকুক ইস্যু করা হয়েছিল, যেখানে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল।
বাংলাদেশ ব্যাংকে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। এছাড়া দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং আমানত বিমা তহবিলও এ সুকুকে বিনিয়োগ করতে পারবে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকে হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশ নিতে হবে।
আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে এসএসএম সফটওয়্যারের মাধ্যমে বিনিয়োগকারীরা দরপত্র জমা দিতে পারবেন। সুকুকের বিনিয়োগকারী পরিচিতি বা এসআই আইডি ব্যবহার করে ন্যূনতম ১০ হাজার টাকার গুণিতকে দর প্রস্তাব করতে হবে। নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীরা একই দিন বিকেল ৩টায় নিজ নিজ আইডিতে বরাদ্দ করা সুকুক দেখতে পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ