ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ইরান মাথানত করবে না, অভ্যন্তরীণ সক্ষমতায় সংকট কাটাবে: পেজেশকিয়ান


ইরান মাথানত করবে না, অভ্যন্তরীণ সক্ষমতায় সংকট কাটাবে: পেজেশকিয়ান

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চাপ ও নিষেধাজ্ঞার সামনে ইরান মাথানত করবে না। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, অভ্যন্তরীণ সক্ষমতার ভিত্তিতে ইরান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে। এই তথ্যটি আলজাজিরা থেকে জানা গেছে।

তুরস্কে চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির সঙ্গে বৈঠকের সময় পেজেশকিয়ান এসব মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেজেশকিয়ান বলেন, ইরানের ওপর চাপ, নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি সত্ত্বেও দেশটির জনগণের মনোবল দুর্বল করা সম্ভব হয়নি। তিনি উল্লেখ করেন, ইরানের ভালো বন্ধু ও প্রতিবেশী রয়েছে। বিশেষ করে ইরাকি কুর্দিস্তানের জনগণের সঙ্গে সুসম্পর্ক থাকায় শত্রুরা দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সক্ষম হবে না।

আরও পড়ুন: ব্রিটেনে সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি দোষী সাব্যস্ত

তিনি অভিযোগ করেন, ইরানের শত্রুরা নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের পথ সীমিত করে সাধারণ মানুষের জীবনযাত্রায় আঘাত হানার চেষ্টা করছে। এমনকি খাদ্য ও ওষুধ সরবরাহের পথ বন্ধ করতে তারা অঞ্চলের বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করছে।

পেজেশকিয়ান আরও বলেন, কিছু দেশের নেতাদের মতো ইরানের নেতৃত্ব কিংবা জনগণ কেউই অন্যায়ের কাছে মাথা নত করবে না।

বৈঠকে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। বারজানি জবাবে বলেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে তার অঞ্চল প্রস্তুত রয়েছে।

এমএমআর

আরও পড়ুন: বিনা প্রশ্নে ফেরত অভিযান: ইসরায়েলি সেনার কাছে জমা পড়ল ৩ লাখের বেশি অস্ত্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


সৌদি প্রবাসীর ১৭ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

বরিশালের কাজিরহাট থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে সৌদি আরব থেকে প্রবাসীর পাঠানো প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটি করেছেন প্রবাসীর ভাই রানা চৌধুরী। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা স্বর্ণ বুঝিয়ে না দিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী রানা চৌধুরীর ভাই রাসেল চৌধুরী এবং অভিযুক্ত মাসুদ সরদার উভয়েই সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ৬ নভেম্বর, রাসেল চৌধুরী সৌদি আরব থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার মাসুদ সরদারের কাছে হস্তান্তর করেন, যা দেশে এসে রানার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। একই দিনে বিমানবন্দর থেকে মাসুদকে রিসিভ করেন তার সহযোগী রাশেদ খা।

বাদী রানা চৌধুরী জানান, এরপর থেকে তিনি মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকেন, কিন্তু ব্যর্থ হন। ৯ নভেম্বর সন্ধ্যায়, রানা তার বন্ধু দেলোয়ারকে নিয়ে মাসুদ সরদারের বাড়িতে যান। সেখানে কাউকে না পেয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে তাদের বিশ্বাস জন্মে যে, ওই দুজন মিলে স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়ে গেছেন।

জানা গেছে, অভিযোগকারী রানা চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরে, কিন্তু অভিযুক্ত মাসুদ সরদার ও রাশেদ খাঁর বাড়ি বরিশালের কাজিরহাটে। অভিযোগে মাসুদের বয়স ২৬ বছর এবং রাশেদের বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে প্রবাসী বড় ভাই রাসেল চৌধুরীর নাম রাখা হয়েছে।

এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে কাজিরহাট থানার ওসি বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী রানা চৌধুরী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের তর্কবিতর্ক, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন প্রসঙ্গে

জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ‘তর্কবিতর্ক’ সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে এই ঘটনা ঘটে।

এদিন সংসদ অধিবেশনের কার্যসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পবিত্র কোরআন তিলওয়াতের পর বৈঠকের শুরুতেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তুলে ধরতে চান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তখন বলেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা আমরা আলোচনা করব। প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’

নাহিদ ইসলাম জবাব দেন, ‘না, মাননীয় স্পিকার। প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

স্পিকার তখন বলেন, ‘এই আধা ঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধা ঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আছি। আপনার বলার হয়তো…স্বরাষ্ট্রমন্ত্রীও এখানে নাই, যিনি জবাব দেবেন।’

নাহিদ ইসলাম তখন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, এটা তো জানি মাননীয় স্পিকার। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

স্পিকার বলেন, ‘জবাব আশা করেন না, আচ্ছা বলেন...’

নাহিদ ইসলাম তখন বলেন, ‘আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি। না হলে থাকব না।’

স্পিকার জবাব দেন, ‘আপনার মাইক তো অন আছে।’

এরপর নাহিদ ইসলাম তার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগের ফলে ওই বাড়িতে থাকা গবাদি পশু আগুনে পুড়ে মারা গেছে।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন যে, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, যেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা তার বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা তা এখন স্পষ্ট। এর আগে পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা চালানো হলেও ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া সারা দেশে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটছে; এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বলতব্যকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই নাকি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না, আর গতকাল তিনি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা উন্নতির ফিরিস্তি দিয়েছেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট তারা হলেও দ্বিতীয় টার্গেট সরকারে থাকা ব্যক্তিরাই হবেন। ফ্যাসিস্ট শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি জানান, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না।

আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামী মনোভাবের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭নং জগদল ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় জমির হোসেন ও সুমন মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


৭নং জগদল ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সক্রিয় জমির হোসেন ও সুমন মিয়া

৭নং জগদল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জমির হোসেন ও মোঃ সুমন মিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও সাংগঠনিক অনুষ্ঠানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে আসছেন।
পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে তাঁরা কাজ করছেন। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে যেকোনো দলীয় কর্মসূচিতে নিজেদের সম্পৃক্ত রাখতে সবসময় প্রস্তুত রয়েছেন বলে তাঁদের কার্যক্রমে দেখা যায়।
দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখতে তাঁদের ভূমিকার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%