০৪:৪৭ পি.এম
ভারতের আরও এক সেনা সদস্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছেন। অভিযোগ রয়েছে যে, তিনি ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করেছেন।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে রাজবীর সিং নামে ওই সেনা সদস্যকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। খবরটি প্রকাশিত হয়েছে ডেকান ক্রনিকলে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রাজবীর সিং ভারতীয় সেনাবাহিনীর গোপন ও অন্যান্য সামরিক স্পর্শকাতর তথ্য পাকিস্তানের আইএসআইয়ের কাছে পাচার করেছেন।
আরও পড়ুন: খুলনা এখন খুনের নগরী, ঘটেছে চারটি হত্যাকাণ্ড
গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন। তবে, বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারেননি; পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারায় ভুটান সীমান্তের কাছে তাকে পুলিশ আটক করে।
গ্রেপ্তারের পর শুক্রবার (৩০ অক্টোবর) তাকে শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয় এবং ট্রানজিট রিমান্ডের আবেদন করা হয়। সরকারি কাউন্সেল সৌমিত্রা সিং সরকার জানিয়েছেন, অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন।
শিলিগুড়ির আদালত তার দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। এই সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে অভিযুক্তকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।
আরও পড়ুন: মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার ঘটনায় ২৬ জন গ্রেপ্তার, কারাগারে পাঠানো
এদিকে, পাকিস্তানের এই গুপ্তচরকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ভারত ও ভূটানের সীমান্তের কাছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে, তিনি ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন