০৬:৩৬ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা না পেয়ে অভিমানে গলায় ফাঁস নিয়ে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার নওয়াপাড়ায়।
নিহত রুমান তালুকদার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং তিনি আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমান নিয়মিত তার মায়ের কাছে টাকা চাইতেন পড়াশোনার খরচের জন্য। ঘটনার রাতে তিনি আবারও টাকা চান। মা টাকা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এরপর, পরিবারের সদস্যদের অজান্তে, তিনি নিজের ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নেন।
নিহতের মা নাজমা বেগম জানান, রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে তিনি দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তখন তিনি ঘরের আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে মরদেহ নিচে নামান।
আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন