ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী


মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে কাজ করছে।

তিনি রোববার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

আরও পড়ুন: আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে শীর্ষে

তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়ন ও প্রসারে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাততালি দিয়ে খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে পারেন; কিন্তু খেলাধুলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই পালন করতে হবে। ভলিবল ফেডারেশনকে সামনের দিকে এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

আইনমন্ত্রী আরো বলেন, ভলিবল ফেডারেশনের সঙ্গে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় নিয়োজিত সাবেক খেলোয়াড়দের উপস্থিতি আশাব্যঞ্জক। তাদের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা আগামী প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেককে নিজ নিজ পছন্দের খেলায় অংশগ্রহণের সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনের ভিত্তি তৈরি করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম প্রমুখ।

আরও পড়ুন: পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশগ্রহণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তি আবেদন ১৫ নভেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তি আবেদন ১৫ নভেম্বর থেকে

২০২৭ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) এবং জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। আবেদন গ্রহণের সময়সীমা ২২ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

রোববার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকার ভিত্তিতে, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২৭ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে এবং বই বিতরণও একই দিনে শুরু হবে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে থাকতে হবে। তবে, দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

যদি ষষ্ঠ শ্রেণিতে আসনের তুলনায় আবেদন বেশি হয়, তাহলে শিক্ষার্থীদের নির্বাচন লটারির মাধ্যমে করা হবে। অন্যদিকে, সাধারণ এবং মাদ্রাসা শিক্ষাধারার ষষ্ঠ ও সপ্তম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা শূন্য আসন সাপেক্ষে যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এসব শ্রেণিতে শূন্য আসনের জন্য আবেদন বেশি হলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির আবেদন ফরমের মূল্য ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দরিদ্র, মেধাবী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানগুলোকে আবেদন ফি মওকুফের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বিভিন্ন শ্রেণির জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ, প্রতিষ্ঠানের কর্মীদের সন্তানদের জন্য ২ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, সহোদর বা যমজ ভাই-বোনের জন্য ৩ শতাংশ এবং ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া, বদলিজনিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য প্রতি শ্রেণিতে ২ শতাংশ অতিরিক্ত আসন রাখা হয়েছে। সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে তা পূরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব ও অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

এ সময় দলের দুঃসময়ে ত্যাগী কর্মীদের নবগঠিত কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

 দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) বিকেলে রাজশাহী শিশু একাডেমিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন। এ উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুরুল কাদির, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্প্য, এটিএন বাংলার রাজশাহীর প্রতিবেদক সুজাউদ্দিন ছোটন এবং জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু।

অনুষ্ঠানের শুরুতে সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত র‍্যালি বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও শিশু ফোরামের সদস্যরা নৃত্য, দেশাত্মবোধক গান ও নাটিকা পরিবেশন করেন। এ ছাড়া যুব উন্নয়ন, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, যুব প্রতিনিধি, শিশু ফোরামের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

পটুয়াখালী জেলা প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”

প্রধান অতিথি: জনাব আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, দুমকি, পটুয়াখালী।

সভাপতি: জনাব সৈয়দ ফারুক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, দুমকি, পটুয়াখালী।

আয়োজনে: উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দুমকি, পটুয়াখালী।

স্থান: উপজেলা পরিষদ সভাকক্ষ, দুমকি, পটুয়াখালী।

তারিখ: ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।

কর্মই জীবন — যুব উন্নয়ন অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%