০৭:৫৩ পি.এম
সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ প্রদান করেছে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপনে উল্লেখ করেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবন ও দূতাবাসগুলোতে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত মন্ত্রিসভা ৫ অক্টোবর নিয়েছে। এই দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটলে জিয়াউর রহমান গৃহবন্দি হয়ে পড়েন।
আরও পড়ুন: বাংলাদেশ ও বাহরাইনের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সৌজন্য সাক্ষাৎ
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান আটকাবস্থা থেকে মুক্ত হন। এর ফলে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন