ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা


ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা

বিশ্বের ইতিহাসে প্রতিদিন ঘটে নানা ঘটনা। উদ্ভাবন ও উন্মোচন হয় বিভিন্ন বিষয় নিয়ে। জন্মের পাশাপাশি অনেকের মৃত্যু ঘটে। প্রতিদিনের এসব ঘটনার মধ্যে কিছু ঘটনা মানুষের মনে স্থায়ীভাবে দাগ কাটে। কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে আসে।

রোববার (১ নভেম্বর) এক নজরে দেখা যাক তেমন কিছু ঘটনা।

ঘটনাবলি

আরও পড়ুন: ৩১ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার তালিকা প্রকাশ

১৬০৪ সালে উইলিয়াম শেক্সপিয়ারের বিয়োগান্ত নাটক ওথেলো প্রথমবার লন্ডনের হোয়াইটহল প্যালেসে মঞ্চস্থ হয়।

১৬১১ সালে উইলিয়াম শেক্সপিয়ার রোম্যান্টিক কমেডি টেমপেস্ট প্রথমবার লন্ডনের হোয়াইটহল প্যালেসে মঞ্চস্থ হয়।

১৭৫৫ সালে পর্তুগালের লিসবনে একটি ভূমিকম্পে ৬০ হাজার লোকের মৃত্যু ঘটে।

১৭৯৪ সালে ‘ক্যালকাটা মান্থলি জার্নাল’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশনার কাজ শুরু হয়।

আরও পড়ুন: ৩০ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

১৮০০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন অ্যাডামস হলেন দেশের প্রথম প্রেসিডেন্ট, যিনি দি এক্সিকিউটিভ ম্যানসনে বসবাস শুরু করেন, যা পরবর্তীতে হোয়াইট হাউস নামে পরিচিত হয়।

১৮২১ সালে পানামার ভূখণ্ড স্পেনের উপনিবেশিক কবল থেকে মুক্ত হয়ে কলোম্বিয়ার সঙ্গে যুক্ত হয়।

১৮৫৮ সালে ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ব্যবস্থা গ্রহণ করে।

১৮৬৪ সালে প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

আরও পড়ুন: প্রতিটি মুদ্রা একেকটি ইতিহাস: ৬১টি বিষয়ভিত্তিক প্রদর্শনীতে মুদ্রার নকশা ও বৈচিত্র্য

১৮৮০ সালে কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলাচল শুরু হয়।

১৮৯৭ সালে ইতালীয় ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ সালে পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।

১৯১৩ সালে সানফ্রান্সিসকোতে হরদালের নেতৃত্বে গদর (বিপ্লবী) আন্দোলনের সূচনা হয়।

আরও পড়ুন: ২৯ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

১৯২৪ সালে মঙ্গোলীয় প্রজাতন্ত্রের জন্ম হয়।

১৯৪৪ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) গঠিত হয়।

১৯৫২ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়, যা হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি শক্তিশালী।

১৯৫৪ সালে আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।

আরও পড়ুন: ৪০০ বছর আগে ১০টি কাজ হতে পারত জাদুবিদ্যার সন্দেহের কারণ

১৯৫৫ সালে পর্তুগালে একটি ভূমিকম্পে ৩০ হাজার লোক নিহত হয়।

১৯৫৬ সালে বাংলা ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূমের একটি অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়ে পুরুলিয়া জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।

১৯৫৬ সালে ভারতে রাজ্য পুনর্গঠন আইন, ১৯৫৬ মোতাবেক মহীশূর রাজ্য বর্তমানে কর্নাটক, কেরালা ও মধ্যপ্রদেশ রাজ্যের আত্মপ্রকাশ ও পুনর্গঠন হয়।

১৯৭৯ সালে বলিভিয়ার সেনাবাহিনী ক্ষমতা দখল করে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৯৮১ সালে অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীনতা অর্জন করে।

১৯৯২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস শান্তিডাঙ্গাতে উদ্বোধন করা হয়।

২০০৭ সালে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

২০২০ সালে চীনে আদমশুমারি শুরু হয়।

জন্ম

১৮৭৮ সালে কার্লোস সাভেড্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৮৮৯ সালে ফিলিপ নোয়েল-বেকার, ব্যারন নোয়েল-বেকার, কানাডিয়ান শান্তিকর্মী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯২৬ সালে আবু ইসহাক, বাংলাদেশি সাহিত্যিক।

১৯২৭ সালে আবু বারকাত আতাউর গণী খান চৌধুরী, ভারতীয় রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য।

১৯৩২ সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৩৩ সালে সমীর রায় চৌধুরী, বাঙালি ভারতীয় কবি এবং ছোট গল্পকার।

১৯৪৫ সালে আবু সাইয়িদ, বাংলাদেশের সাবেক তথ্য প্রতিমন্ত্রী। নরেন্দ্র দাভোলকার, ভারতীয় চিকিৎসক, সমাজসেবী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি।

১৯৪৯ সালে মাইকেল ডগলাস গ্রিফিন, মার্কিন পদার্থবিদ এবং মহাকাশ প্রকৌশলী।

১৯৫০ সালে রবার্ট বি. লাফলিন, মার্কিন পদার্থবিদ, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৬২ সালে আনিস বাজমি, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক।

১৯৬৩ সালে মার্ক হিউজ, ওয়েলসীয় ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৫ সালে পদ্মিনী কোলহাপুরী, ভারতীয় অভিনেত্রী।

১৯৬৮ সালে আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।

১৯৭৩ সালে ঐশ্বরিয়া রায়, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৩ সালে টিস্কা চোপড়া, ভারতীয় অভিনেত্রী, লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা।

১৯৭৪ সালে ভিভিএস লক্ষ্মণ, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৬ সালে ইলিয়ানা ডি’ক্রুজ, ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

১৮৭৩ সালে দীনবন্ধু মিত্র, বাঙালি নাট্যকার।

১৯০৩ সালে টেওডোর মম্‌জেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।

১৯১৫ সালে বাংলা ক্রিকেটের জনক সারদারঞ্জন রায়।

১৯৫০ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।

১৯৫৫ সালে রামনাথ বিশ্বাস, ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক ও ভ্রমণকাহিনী লেখক। তিনি ১৯৩৬ ও ১৯৩৭ সালে সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ করেন।

১৯৭০ সালে ফ্রাঁসোয়া মারিয়াক, নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক।

১৯৮৪ সালে নিবারণ পণ্ডিত, গণসঙ্গীত রচয়িতা।

১৯৯৩ সালে সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৯৬ সালে জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কল্যাণপুরে নিষিদ্ধ মশাল মিছিল করেছে আওয়ামী লীগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


কল্যাণপুরে নিষিদ্ধ মশাল মিছিল করেছে আওয়ামী লীগ

ঢাকার কল্যাণপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর রোডের দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন।

মিছিলটি বের করার জন্য মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনা ছিল।

এ ব্যাপারে নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়াড চীনবিরোধী জোট নয়, জানিয়েছেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


কোয়াড চীনবিরোধী জোট নয়, জানিয়েছেন মার্কো রুবিও

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশের জোট কোয়াডকে চীনবিরোধী কোনো সংগঠন হিসেবে দেখা উচিত নয়, এমন মন্তব্য করেছেন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, কোয়াড কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে গঠিত হয়নি। বরং এই জোটের মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া।

শনিবার (৩১ অক্টোবর) আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় এক সংবাদ সম্মেলনে রুবিও এই বক্তব্য দেন। কোয়াডের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত, ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

রুবিও আরও বলেন, কোয়াডকে চীনবিরোধী বা অন্য কোনো দেশের বিরুদ্ধে গঠিত জোট হিসেবে দেখা উচিত নয়। এই চার দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন স্বার্থ রক্ষায় কাজ করাই কোয়াডের উদ্দেশ্য।

আগামী নভেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াডের চার দেশের নেতাদের শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এটি হবে জোটটির দুই বছরের বেশি সময় পর প্রথম শীর্ষ সম্মেলন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগেই আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে।

কোয়াডের সাম্প্রতিক যৌথ বিবৃতিতে সরাসরি চীনের নাম উল্লেখ করা হয়নি। তবে বৈশ্বিক অর্থনীতিতে অতিরিক্ত উৎপাদন, রপ্তানি নিয়ন্ত্রণ, বাজারবহির্ভূত বাণিজ্যিক চর্চা এবং সরবরাহব্যবস্থার ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এসব বিষয় চীনের অর্থনৈতিক নীতির সঙ্গে সম্পর্কিত।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চাং এক বিবৃতিতে বলেছেন, বেইজিং একচেটিয়া গোষ্ঠী গঠন ও জোটভিত্তিক সংঘাতের বিরুদ্ধে। তিনি উল্লেখ করেছেন যে, কোনো আঞ্চলিক উদ্যোগ যেন তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে গড়ে না ওঠে।

২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে সর্বশেষ কোয়াড শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গত বছর ভারতের সম্মেলন আয়োজনের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক, বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে টানাপোড়েনের কারণে সম্মেলনের প্রস্তুতি বিলম্বিত হয়েছিল, এমন তথ্য পাওয়া গেছে। চলতি বছর জোটটির সভাপতির দায়িত্ব পালন করছে অস্ট্রেলিয়া।

কোয়াডের সদস্য দেশগুলো সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহব্যবস্থা জোরদারসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গত মে মাসে চার দেশ ২০ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ খনিজ উদ্যোগের কাঠামো ঘোষণা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নির্ভরতা কমানো এবং গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ নিশ্চিত করা।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক নীতিতেও সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন দেখা গেছে। তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের মধ্যেও কোয়াডের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে কোয়াড সম্মেলন আয়োজন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করার একটি উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এডগার কাগানের মতে, ট্রাম্প-শি বৈঠকের আগে কোয়াড নেতাদের সম্মেলন আয়োজন তাৎপর্যপূর্ণ। তবে এর মূল লক্ষ্য চীনকে সরাসরি বার্তা দেওয়া নয়; বরং আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করা। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

দেশের আটটি বিভাগের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রোববার (১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী সময়েও দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছিল, দেশের আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। রোববার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নতুন ফ্রন্ট খুলতে পারে, লেবাননের প্রক্সি বাহিনী তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


ইরান নতুন ফ্রন্ট খুলতে পারে, লেবাননের প্রক্সি বাহিনী তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে

মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্ট খুলতে পারে যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন করে শুরু হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম। তবে ইরানের শাসকগোষ্ঠীর অস্তিত্ব হুমকির মুখে পড়লে গোষ্ঠীটি যুদ্ধে অংশ নিতে পারে।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য এসেছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনের ভিত্তিতে।

লেবাননের একটি জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়লেও যদি ইরানের শাসনব্যবস্থার টিকে থাকা হুমকির সম্মুখীন হয়, তাহলে হিজবুল্লাহ যুদ্ধে জড়াতে পারে।

তিনি আরও বলেন, গোষ্ঠীটি মনে করে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলে এই ‘রেড লাইন’ অতিক্রম করা হবে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, খামেনি নিহত হলে হিজবুল্লাহ কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগেই অবহিত করেছে গোষ্ঠীটির প্রতিনিধিরা।

গত মাসে ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছিল, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনও হিজবুল্লাহর যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। তারা সেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ করছেন।

এদিকে, রয়টার্স লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হতে পারে—এমন আশঙ্কায় অন্তত তিন মাস ধরে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এ জন্য ইরানের কাছ থেকে অর্থও পেয়েছে।

সূত্রগুলো দাবি করেছে, সামরিক সক্ষমতা বাড়াতে হিজবুল্লাহ ইরান থেকে কয়েক কোটি ডলার পেয়েছে। এর বাইরে, আগে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা প্রায় ২০ কোটি ডলারের অর্থও রয়েছে।

রয়টার্সের সূত্রগুলো আরও জানিয়েছে, হিজবুল্লাহ বিস্ফোরক সংগ্রহ, ড্রোন তৈরি এবং নিজেদের কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে।

তবে হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর এসব ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার দাবি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে হিজবুল্লাহর অর্থায়ন বন্ধে ওয়াশিংটনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%