০৫:২৯ পি.এম
বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সারা সিএনজি খাত অস্তিত্ব সংকটে পড়েছে এই দাবি করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩.৯৬ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে।
শুক্রবার (৬ জুন) রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই দাবি তুলে ধরেন।
আরও পড়ুন: কাতারএনার্জি আগামী বছর ৪০ কার্গোর ২৬টি সরবরাহ করবে
তারা বলেন, সিএনজি উৎপাদনের প্রধান উপাদান হলো বিদ্যুৎ। কিন্তু সর্বশেষ ২০১৩ সালে কমিশন বাড়ানো হয়েছিল। ২০১৫ সাল থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম ৭ দফা বৃদ্ধি পেয়েছে, তবে সিএনজি স্টেশন মালিকদের কমিশন বাড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরো জানান, সদ্য বিদ্যুতের দাম বাড়ানোর কারণে এই খাতে সংকট আরো বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি ইজারা ফি, লাইসেন্স নবায়ন ফি, মূল্যস্ফীতি এবং ডলারের মূল্যের বৃদ্ধিজনিত কারণে যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হয়ে উঠেছে, যা সিএনজি স্টেশনগুলোকে লোকসানের সম্মুখীন করছে। তাই, সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছেন, যদি ৩০ জুনের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে ১ জুলাই থেকে আন্দোলন শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন