০৬:০০ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১২ নভেম্বরের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার সুযোগ পাবেন।
রোববার (৮ নভেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ শহিদুল্লাহ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরাও এই নিবন্ধনের আওতায় আসবেন।
অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে (https://dcu.ac.bd/) প্রবেশ করে 'New Student Registration' অপশনে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট সেশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর 'Find My Record'-এ ক্লিক করতে হবে। তথ্য যাচাইয়ের পর নতুন পাসওয়ার্ড নির্ধারণ করে সাবমিট করার পর শিক্ষার্থীর মোবাইল নম্বর ও ই-মেইলে ওটিপি পাঠানো হবে। উক্ত ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন হলে নিবন্ধন প্রক্রিয়া সফল হবে।
আরও পড়ুন: আলিম শ্রেণির ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ১২-২৬ নভেম্বর
নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। নিবন্ধন সংক্রান্ত যেকোনো সমস্যা হলে [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন