০৬:৪২ পি.এম
মানিকগঞ্জের ঘিওরে ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় সহযোগীদের বর্বরোচিত হামলায় তেরশ্রীসহ আশপাশের চার গ্রামের ৪৩ জন নিরীহ মানুষ শহীদ হন।
রবিবার (২২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোক র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
আরও পড়ুন: শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন হুইপ দুলু
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন, বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, পয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাররফ হোসেন মানিক, জেলা কৃষক দলের সহসভাপতি মো. আব্দুল খালেকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এটি উল্লেখ্য যে, ১৯৭১ সালের ২২ নভেম্বর ভোরে তেরশ্রী বাজারসহ আশপাশের চার গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও নির্বিচারে গুলি চালিয়ে ৪৩ জনকে হত্যা করা হয়। শহীদদের মধ্যে ছিলেন জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী এবং তেরশ্রী কলেজের তৎকালীন অধ্যক্ষ ও মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন