ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ


রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি।

এই সাক্ষাৎ রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জাতিসংঘের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়েও তাদের মধ্যে মতবিনিময় ঘটে।

আরও পড়ুন: শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন হুইপ দুলু

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয়।

এটি উল্লেখযোগ্য যে, ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তার সাক্ষাৎটি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন ইস্যুতে আলোচনার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ হিসেবে গণ্য হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা, তথ্য প্রাপ্তিতে বাধা এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’।

গণমাধ্যমকর্মীদের পেশাগত সুরক্ষা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর দৃষ্টি আকর্ষণ করে সংসদে আলোচনার মাধ্যমে অবিলম্বে বিশেষ ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নসহ ৭ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার (২২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া ও সাধারণ সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা এই দাবিগুলো তুলে ধ…

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


শিশুকে বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন হুইপ দুলু

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে যাওয়া শিশুকে বাঁচানোর জন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি দ্রুত নিজের গাড়িবহরে শিশুটিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।

জানা গেছে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা গুরুতর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে তুলে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে সাদিপ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এই ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও। শিশুটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও সফল না হওয়ায় তিনি মর্মাহত হন।

হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় তিনি এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ প্রায় ১০ দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ প্রায় ১০ দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০ দিন ধরে তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। নতুন করে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও বাধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’ গ্রাহকগণ মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।

মাসের নির্দিষ্ট সময়ে ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপের সময় তিনি জানান, সমস্যাটি বরিশালের সীমাবদ্ধ নয়, সারা দেশে বিরাজমান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়ও একই পরিস্থিতি অব্যাহত ছিল। বিগত দুটি ঈদ উৎসবের সময় ৭-৮ দিন ছুটি এবং গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি।

সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষ এবং সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ।

গত কয়েকদিন ধরে বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথা শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতে শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিয়াবাড়ি-মিরপুর মেট্রোরেলের নিচে ঘুটঘুটে অন্ধকার, ছিনতাই আতঙ্কে ক্ষুদ্র ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


দিয়াবাড়ি-মিরপুর মেট্রোরেলের নিচে ঘুটঘুটে অন্ধকার, ছিনতাই আতঙ্কে ক্ষুদ্র ব্যবসায়ীরা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়কে সড়কবাতির অভাবের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সন্ধ্যার পর এই বিস্তীর্ণ সড়কটি সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, যার ফলে ছিনতাই ও গাড়ি ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে প্রতিনিয়ত। আতঙ্কের কারণে রাত আটটার পর ওই এলাকায় চলাচল সীমিত করে দিয়েছেন রিক্সা চালক ও পথচারীরা।

সরেজমিনে পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দিয়াবাড়ি এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসমাগমপূর্ণ হলেও রাতের বেলা এটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। মোহাম্মদ মিজান নামের এক ব্যবসায়ী জানান, যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও এখানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্ধকারের সুযোগ নিয়ে ছিনতাইকারীরা রিকশাচালক ও সাধারণ পথচারীদের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে।

ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন, কিন্তু অন্ধকারের কারণে সবসময় ডাকাত বা সন্ত্রাসীদের আতঙ্কে থাকতে হয়। রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তাদের এই আতঙ্কে দিন কাটাতে হতো না বলে মন্তব্য করেন তিনি।

অন্ধকার এই সড়কে পরিবহন চালকরাও আতঙ্কিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক জানান, নিরাপত্তার অভাবে তারা রাত ৮টা থেকে ৯টার মধ্যে এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি ডিওএইচএস-এর আগে ভোরে একটি খুনের ঘটনা এবং যাত্রীবেশে গাড়ি ছিনতাইয়ের ঘটনা চালকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরো জানান, সড়কটিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চেকপোস্ট কার্যক্রম চলমান থাকলেও অন্ধকারে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে তুরাগ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, ছিনতাই রোধে তারা মোটরসাইকেল, পুরাতন প্রাইভেটকার ও মাইক্রোবাসগুলোতে নিয়মিত তল্লাশি চালাচ্ছেন। কিন্তু স্ট্রিট লাইটের অভাবে রাতের বেলা পুলিশের কার্যক্রম পরিচালনা করতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনকে দ্রুত স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য লিখিত চিঠি দেওয়া হয়েছে এবং একাধিকবার আলোচনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি টেন্ডার ও ফান্ডের প্রক্রিয়ার কারণে বাতি স্থাপনে কিছুটা সময় লাগছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ও পুলিশের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় অবিলম্বে সিটি কর্পোরেশন ও মেট্রোরেল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং পর্যাপ্ত সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%