০৮:৪১ এম
রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাছাড়া, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সুখবর দিল আবহাওয়া অফিস
এতে আরো উল্লেখ করা হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
শনিবার (২১ নভেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন