০১:০৬ এম
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য প্রকাশ করেন।
আটকদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৭ জন, মতিঝিল বিভাগ থেকে ২৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ৭৩ জন, গুলশান বিভাগ থেকে ১৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন এবং এসআরইউ বিভাগ কর্তৃক ৪ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ
অভিযানের সময় চারটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রল, দুটি পেট্রলযুক্ত পলিথিনের গোলা, একটি গ্যাসলাইট, ছয়টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী জানান, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন