০৬:০৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার শাখা মরা নদীতে (মরা পদ্মা-পদ্মার শাখা) গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে নদীঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সকলেই কন্যা শিশু।
মৃত শিশুদের পরিচয় নিশ্চিত করেছেন ওয়ার্ড সদস্য মজিবুর রহমান এবং গ্রাম পুলিশ সাইদুর রহমান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলো চর চাকলা গ্রামের নেজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (১০), একই গ্রামের মাসুদ আলীর মেয়ে আরিবা (৮) ও সুমাইয়া (১০) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে অবস্থান করছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, যা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
এ সময় কয়েকজন স্থানীয় বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী ৫ জনকেই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে উঠেছে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় জানান, পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা
তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন