০৭:৫৭ পি.এম
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মন্তব্য করেছেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যে পড়াশোনা ও ডেডিকেশন নিয়ে কোর্টে সাবমিশন করতেন, তা বর্তমান সময়ের অনেক আইনজীবীর মধ্যে দেখা যায় না।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে তিনি এই বক্তৃতা দেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ওয়ান ইলেভেনের সময় গণতন্ত্রকে ধ্বংস করে অন্যরকম সরকার কায়েম করার যে চেষ্টা কুশীলবরা করেছিল, সেই পথে বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন জমির উদ্দিন সরকার।
আরও পড়ুন: নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বভৌমত্ব র্যালিতে হেঁটে প্রধানমন্ত্রী
এসময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জমির উদ্দিন সরকারের মতো, পরিমার্জিত ও প্রজ্ঞাবান রাজনীতিক খুবই কম রয়েছে। তার জীবনী অনুকরণ এবং অনুসরণের জন্য তরুণ আইনজীবীদের প্রতি তিনি পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন