০৫:২৪ পি.এম
অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, দেশের সার্বভৌমত্বকে তারা দাবিয়ে রাখতে চায়। এ প্রেক্ষাপটে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ৭১, ৭ নভেম্বর এবং ২৪-এর মতো ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি-পূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ৭১-এ অর্জিত সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল, যা ৭ নভেম্বর সিপাহি-জনতা পরাজিত করেছিল।
আরও পড়ুন: রামগড়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৮ জন আহত
দুপুর পৌনে ৩টায় লাখো জনতার মধ্যে ৭ নভেম্বরে সিপাহি জনতার নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান উপস্থিত হন। তিনি উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন এবং জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। পরে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ র্যালি শুরু হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন