০২:২৩ পি.এম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা এই ডিজিটাল ডাকাতির কার্যক্রম পরিচালনা করেছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ট্রেডারট্রেটর’ নামে পরিচিত উত্তর কোরিয়ার একটি সাইবার ইউনিট এই হামলার জন্য দায়ী। রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে, হ্যাকাররা চুরি করা সম্পদকে ইথেরিয়ামে রূপান্তরিত করেছে। প্রযুক্তির মাধ্যমে এগুলোর আরও পাচার হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এফবিআই। তবে পিয়ংইয়ং বরাবরই সাইবার চুরির অভিযোগ অস্বীকার করে আসছে।
সাইবার হামলার পর বাইন্যান্স জানিয়েছে, চুরি হওয়া টোকেনের ৯৫ শতাংশ উদ্ধার করার পর তারা প্ল্যাটফর্ম থেকে ধাপে ধাপে অর্থ উত্তোলনের সুবিধা চালু করতে যাচ্ছে। রবিবার (১ নভেম্বর) বিটকয়েন, ইথার, বিএনবি, সোলানা, এক্সআরপি ও ডোজকয়েনসহ প্রধান প্রধান টোকেনগুলোর লেনদেন স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম, যুদ্ধ বন্ধের আলোচনা চলছে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বার্তায় বাইন্যান্স নিশ্চিত করেছে, হারিয়ে যাওয়া বাকি ৫ শতাংশ টোকেন সহজে লিকুইড বা নগদায়নযোগ্য না হওয়ায় সেগুলো সংগ্রহ করতে কিছুটা অতিরিক্ত সময় লাগছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন