ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক


ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

 

মার্কিন সরকার ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করা ব্যক্তিদের কণ্ঠরোধ করতে অসাংবিধানিক পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক। ট্রাম্প প্রশাসনের উদ্যোগের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদকারীদের নির্বাসনের চেষ্টা নিয়ে তিনি এ কথা বলেন।

 

আরও পড়ুন: গাজীপুরে ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শুক্রবার, বিচারক নোয়েল ওয়াইজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র পত্রিকা ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’-র পক্ষে একটি রায় প্রদান করেন। পত্রিকাটি জানিয়েছে যে, নির্বাসনের ভয়ের কারণে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের মতামত প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন।

বিচারক ওয়াইজ তার রায়ে উল্লেখ করেছেন, ‘বাক্‌স্বাধীনতা একটি অলীক বিষয় হয়ে দাঁড়ায়, যদি আমরা কেবল সরকার এবং এর নেতাদের সম্পর্কে প্রশংসাসূচক মতামত প্রকাশ করার ‘স্বাধীনতা’ পাই।’

তিনি আরও বলেন, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা “আমেরিকার স্থায়ী গণতন্ত্রের ভিত্তি।”

রায়ের প্রতিক্রিয়ায় দ্য স্ট্যানফোর্ড ডেইলি’র প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াস এক্সে মন্তব্য করেন, ‘আমাদের নিউজরুমের সাংবাদিকদের এমন ভয় নিয়ে কাজ করা উচিত নয় যে, একটি প্রতিবেদন লিখলেই তাদের বহিষ্কার করা হতে পারে। আজকের বিজয়ের অর্থ হলো, তাদের আর এমন ভয় করতে হবে না।’

আরও পড়ুন: সরকার ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা করছে

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলার সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ এম


টিভিতে আজকের খেলার সময়সূচি

প্রতিদিনের জীবনের ব্যস্ততার মাঝে সব ধরনের খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার পছন্দ ও সময় অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী ধরনের খেলা হচ্ছে, তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করে নিন, কখন কোন খেলায় নজর দেবেন।

আজ (রোববার) কোন কোন স্যাটেলাইট চ্যানেলগুলো কী খেলা সম্প্রচার করবে, তা একনজরে দেখে নিন।

টপ এন্ড টি-টুয়েন্টি

বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া সিএ

সকাল ৬-৩০ মি., টি স্পোর্টস

ফাইনাল

দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস

লর্ডস টেস্ট-৪র্থ দিন

ইংল্যান্ড-পাকিস্তান

বিকেল ৪টা, সনি স্পোর্টস ২

নারী এশিয়ান কাপ ক্রিকেট

ভারত-থাইল্যান্ড

রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১।

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-ব্রাইটন

সন্ধ্যা ৭টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লিডস-ব্রেন্টফোর্ড

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২।

ইউনাইটেড-ইপসউইচ

রাত ৯-৩০ মি., রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১।

লা লিগা

রিয়াল মাদ্রিদ–মালাগা

রাত ৯টা, টি স্পোর্টস

দেপর্তিভো–ভ্যালেন্সিয়া

রাত ১১-৩০ মি., টি স্পোর্টস

সেল্তা–বিলবাও

রাত ১-৩০ মি., টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে এসএসসিতে শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলমের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৪ এম


কুলিয়ারচরে এসএসসিতে শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলমের সংবর্ধনা

চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।

গত ২৯ আগস্ট শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজাহান সিরাজ।
সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক মো. রফিকুল ইসলাম আলী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোবাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলু হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জিন্নাহ, উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ।

এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এলাকায় একগুচ্ছ উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন। বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এর কিছুক্ষণ পর তিনি কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বিদ্যালয়টি সরকারিকরণের (জাতীয়করণ) দাবি জানান।

বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিবর্গের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাদকের ডিলার স্বামী-স্ত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


নওগাঁ পত্নীতলা মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ মাদকের ডিলার স্বামী-স্ত্রী গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ইং ২৯/০৮/২০২৬ তারিখ রাত ১০:৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোঃ সিরাজুল ইসলাম (৪০) পিতা- মৃত এরফান আলী, ২। মোছাঃ ডলি খাতুন (৩৫) স্বামী- মোঃ সিরাজুল ইসলাম, উভয় সাং দেওয়ালকুড়ি (রামরামপুর) থানা- পত্নীতলা, জেলা- নওগাঁদ্বয়কে তাদের নিজ বাড়ি হতে আটক করে তাদের হেফাজত হতে ৮১৭ (আটশত সতের) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় তারা বেশ কিছুদিন যাবৎ মাদক কারবাড়ি করে আসছিল।

আসামীদ্বয়ের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ এম


জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি মিনিবাস ট্যাক্সি এবং পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটেছে এবং নিহতদের সবাই একটি গির্জার সদস্য ছিলেন।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি শনিবার বলেন, সাদা পোশাক পরিধানকারী একটি স্থানীয় খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠীর সদস্যরা সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। চিভু শহরের কাছে, যা রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তাদের বহনকারী মিনিবাসটি একটি প্রধান মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার সময় ট্রাকটি আরেকটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজের তথ্য অনুযায়ী, প্রাদেশিক এক মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানা যায়, ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে আরও কয়েকজন মারা যান।

সূত্র:

এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%