০৬:০৪ পি.এম
‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না।
মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—এই হুমকিটি যুবলীগের মিছিল থেকে পুলিশকে দেওয়া হয়েছে।
আজ রবিবার ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ কার্যক্রম যুবলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
পুলিশ যখন মিছিলের দিকে এগোতে থাকে, তখন মিছিলের ভিডিও সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ জানায়, ভিডিওটি তাদের কাছে এসেছে এবং তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শাকিল এন্টারপ্রাইজ নামক লৌহসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানের সামনে ২০ থেকে ৩০ জনের একটি যুবক দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা দেখা যায়। ব্যানারটির একপাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অন্যপাশে গাজীপুর মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছবি ছিল। মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে আপলোড করেন রাসেল।
মিছিলের সময় দেখা যায়, মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছে এবং দ্রুত বোর্ডবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময় মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে আসতে থাকলে, মিছিলকারীদের মধ্যে কয়েকজনে তাদের লক্ষ্য করে চিৎকার করে ওই হুমকিমূলক বক্তব্য দিতে থাকে।
আরও পড়ুন: ঢাকায় গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ শিশু ইমাম, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
নগরীর বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, ভিডিওটি তিনি দেখেছেন। এটি আজকের ঘটনা নাকি আগের তা যাচাই-বাছাই করা হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার কালের কণ্ঠকে জানান, আজ সকালে মিছিলটি হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন এবং পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে।
এছাড়া টাঙ্গাইলেও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। আজ সকালে সাড়ে ৯টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং পরে তা বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ ঘটনা স্থলে গিয়ে কাউকে পায়নি বলে জানিয়েছেন সদর থানার ওসি রুহুল আমিন।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন