০৬:০৮ পি.এম
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, সরকার আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে বদ্ধপরিকর। তিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে সরকার নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে বলেও উল্লেখ করেন।
রবিবার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানালেন।
মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি এবং সমঝোতাসমূহের পর্যালোচনা করা হবে। নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশনকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশসমূহ যথা-ভারত, নেপাল, ভূটান ও চীনের সমন্বয়ে সমন্বিত ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড
তিনি আরো জানান, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে, শুকনো মৌসুমে দেশে পানি প্রবাহ হ্রাস পাচ্ছে-যা অসত্য নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন