ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা


জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা

ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের বিদায়ের পর নতুন জেমস বন্ড খুঁজতে শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেই প্রক্রিয়ার মধ্যে এবার হলিউড তারকা রবার্ট প্যাটিনসন চমক হিসেবে হাজির হয়েছেন। ০০৭ চরিত্রে অভিনয়ের জন্য তিনি পর্দার পরীক্ষা (স্ক্রিন টেস্ট) দিয়েছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সাময়িকী দ্য হলিউড রিপোর্টার।

প্রতিবেদন অনুসারে, প্যাটিনসনের পাশাপাশি এই চরিত্রের জন্য বিবেচনায় রয়েছেন ক্যালাম টার্নার, জ্যাক লোডেন এবং জশ ও’কনর। গত ২৪ অক্টোবরের সপ্তাহান্তে লন্ডনে তাঁদের স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নিকোলাস হল্টও।

প্যাটিনসনের নাম আলোচনায় আসা একটি চমকপ্রদ বিষয়। কারণ, বর্তমানে তিনি ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। লন্ডনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। এই অবস্থায় নতুন বন্ড হওয়ার দৌড়ে তাঁর নাম যুক্ত হওয়ায় হলিউডে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড

পরিচালক ডেনিস ভিলনুভের সঙ্গে প্যাটিনসনের সাম্প্রতিক কাজও তাঁর সম্ভাবনাকে জোরালো করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিলনুভ পরিচালিত ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় তিনি অভিনয় করেছেন। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।

এছাড়া ক্রিস্টোফার নোলান, রবার্ট এগার্স এবং সেফদি ভ্রাতৃদ্বয়ের মতো প্রশংসিত নির্মাতাদের সঙ্গে কাজ করে অভিনয়ের বৈচিত্র্য প্রমাণ করেছেন প্যাটিনসন। নোলানের ‘টেনেট’ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও তাঁকে অ্যাকশন ও গুপ্তচরবৃত্তিনির্ভর গল্পে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে।

জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা নির্মাণের দায়িত্বে রয়েছেন প্রযোজক অ্যামি পাসকেল ও ডেভিড হেইম্যান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্রকলি পরিবারের সঙ্গে চুক্তির পর সিরিজটির সৃজনশীল নিয়ন্ত্রণ নেয় অ্যামাজন এমজিএম স্টুডিওস।

ড্যানিয়েল ক্রেইগ পাঁচটি সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এই চরিত্রে তাঁর শেষ সিনেমা। তবে নতুন বন্ড হিসেবে কে পর্দায় আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। প্যাটিনসনের স্ক্রিন টেস্টের খবর নিয়েও অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: নায়লা নাঈম: আমি পরীর রাজ্য চাই, কেন বললেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ এম


বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জ পৌরসভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সরেজমিনে ড্রেন পরিষ্কারসহ সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। তাঁরা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ করে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে ড্রেন পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের জন্য নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ড্রেন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%