০৬:১১ পি.এম
টাঙ্গাইল শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এই ঘটনার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শেষ হয় বড় কালীবাড়ি মোড়ের কাছে বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই ঝটিকা মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশগ্রহণ করেন। এক্ষণে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ মুজিব, লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, মিছিলে অংশ নেওয়ার জন্য আশিকুর রহমান আশিক নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
কিন্তু আমরা কাউকে পাইনি। ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন