০৮:৫৪ পি.এম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারেরও বেশি স্কুল অংশগ্রহণ করেছে।
আজ শনিবার, রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিশেষ অতিথিদের বক্তব্যে তিনি এ কথা জানান।
মাহদী আমিন মন্তব্য করেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ১১ লক্ষ বালক এবং ১১ লক্ষ বালিকাসহ মোট ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: শাহজাদপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তিনি উল্লেখ করেন, সম্ভবত আমরা বিশ্বের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় এই বিশাল ফুটবল ম্যাচের আয়োজন করেছি।
টুর্নামেন্টর মধ্যে এক লাখ ২৩ হাজারেরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘এটিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটা রেকর্ড করেছি, এমনটা আমরা বলতে পারব ইনশাল্লাহ।’
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান, যেখানে শিক্ষার্থীরা তাদের মেধার যথাযথ বহিঃপ্রকাশ ঘটাবে।
আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু
তিনি জানান, শিক্ষার মাধ্যমে অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো সুনাগরিক হিসেবে নৈতিক ও পারিবারিক মূল্যবোধ তৈরি করা।
তিনি বলেন, শিক্ষা থাকবে এবং যার যেখানে ভালো লাগে, সেটা হতে পারে ক্রীড়া ক্ষেত্র অথবা সাংস্কৃতিক ক্ষেত্র। সুপ্ত প্রতিভা এবং সৃজনশীলতা যেন বহিঃপ্রকাশ ঘটাতে পারে।
মাহদী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত করছি, যারা এখানে অংশগ্রহণ করেছে এবং যার যে সুপ্ত প্রতিভা রয়েছে, সেটি প্রকাশ করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা এবং অভিভাবক হিসেবে সরকারের সাহায্য প্রদান নিশ্চিত করব।
তিনি বলেন, আজ এখানে যারা জয়ী হয়েছে এবং যারা পরাজিত হয়েছে, বিষয়টি শুধুমাত্র তাদের নয়। এই বিজয় অংশগ্রহণকারী ২২ লাখ শিক্ষার্থীর সকলের।
আরও পড়ুন: নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে একসঙ্গে কাজ করতে হবে
তিনি বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কারিগর এই খুদে খেলোয়াড়রা। তাদের জন্য রইল শুভ-কামনা এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে থাকবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন