০১:১৬ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সমবায় কাঠামোর মৌলিক পরিবর্তন করে যুগোপযোগীভাবে গড়ে তোলা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, "আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না।" আইন পর্যালোচনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুদের পরিকল্পনা, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন
রাষ্ট্রপতি জানান, ছোটবেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ কার্যক্রম তিনি দেখেছেন। কিন্তু ক্রমশ সেই জৌলুশ হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন।
রাষ্ট্রপতি মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে আরও নতুনত্ব আনার পরামর্শও দেন।
তিনি আরও বলেন, দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মাত্র গ্রামে তারা সফলভাবে কাজ করতে পেরেছে।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে রাষ্ট্রপতি বলেন, "গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে দীর্ঘ পথ র্যালিতে অতিক্রম করেছেন এবং যে সমস্ত কথাগুলো তিনি জাতির সামনে তুলে ধরেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই; তাহলে অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।"
তিনি বলেন, আমাদের জ্বালানি সংকট, যুদ্ধ, বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। এর মধ্য থেকে যদি আমরা উপরে উঠতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
রাষ্ট্রপতি যোগ করেন, যে সব ষড়যন্ত্র ও চক্রান্ত দেশকে পেছনে ফেলার চেষ্টা করছে, সেগুলোকে কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন: ২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন